তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার
গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সাক্ষাৎ করেন তারেক রহমান। ছবি: বিএনপির মিডিয়া সেলের সৌজন্যে
গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সাক্ষাৎ করেন তারেক রহমান। ছবি: বিএনপির মিডিয়া সেলের সৌজন্যে

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, চেয়ারপারসনের উপদেষ্টা মাহদী আমিন এবং আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রাশেদুল হক উপস্থিত ছিলেন।

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, দুই দেশের কূটনীতিকদের সঙ্গে তারেক রহমানের এসব সাক্ষাৎ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সম্পর্কিত