লক্ষ্মীপুরে বিএনপির ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ পরিচ্ছন্নতা অভিযান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমান ঘোষিত ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে এক বিশাল পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কার্যক্রম পরিচালনা করেছে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (১৬ মে) দুপুরে পৌর শহরের ১০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় ঝটিকা পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। এ সময় রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি সাধারণ মানুষকে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়। লক্ষ্মীপুর জেলা যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুন বলেন, তারেক রহমানের নির্দেশনায় দেশের প্রতিটি শহরকে বাসযোগ্য ও সুন্দর রাখতে ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি বলেন, শুধু পরিচ্ছন্নতা নয়, জনগণকে সচেতন করাও এ কর্মসূচির মূল লক্ষ্য। পর্যায়ক্রমে লক্ষ্মীপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ড ও উপজেলায় এ কার্যক্রম চলবে। তিনি আরও জানান, বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংসে বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার বিষয়ে জনসচেতনতা তৈরি করা হচ্ছে। অভিযানে উপস্থিত ছিলেন ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিন উল্লাহ, সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন, সহ-সভাপতি আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, জেলা ছাত্রদল নেতা জামাল হোছাইনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের শত শত নেতাকর্মী ও সমর্থক। নেতাকর্মীরা প্রধান সড়কের পাশাপাশি বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানেও গিয়ে পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান এবং স্থানীয়দের মধ্যে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন। স্থানীয় বাসিন্দা ও সুশীল সমাজের প্রতিনিধিরা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে স্বাগত জানিয়েছেন।

ads
$post['title']

ঈদের দিন পাঁচ বিভাগে কালবৈশাখীর আশঙ্কা

$post['title']

রামগঞ্জে বছরে পুড়ছে দেড় কোটি ঘনফুট কৃষিজমির মাটি

$post['title']

প্রকৃতি রক্ষা ইবাদতেরই অংশ: ইসলামের দৃষ্টিতে পরিবেশ সংরক্ষণের অপরিহার্যতা

$post['title']

মানুষের অনিয়ন্ত্রিত কর্মকাণ্ডে ভেঙে পড়ছে পরিবেশের ভারসাম্য: ধরিত্রী দিবসে পবার আলোচনা সভা

$post['title']

রোববার দুপুর পর্যন্ত ঘন কুয়াশার আশঙ্কা, ব্যাহত হতে পারে আকাশ–নৌ–সড়ক যোগাযোগ