দক্ষতা অর্জনের পর কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে সোশ্যাল আপলিফটমেন্ট সোসাইটি (সাস) বাস্তবায়িত রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (RAISE) প্রকল্পের উদ্যোগে সাভারে বাগানবাড়ী রেস্টুরেন্টে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় আয়োজিত এ মেলায় শতাধিক প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণী অংশ নেন। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চাকরিপ্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি) গ্রহণ করেন এবং সরাসরি সাক্ষাৎকার নেন। ফলে প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হওয়ার পাশাপাশি নিয়োগকারী প্রতিষ্ঠান ও চাকরিপ্রত্যাশীদের মধ্যে সরাসরি যোগাযোগের একটি কার্যকর প্ল্যাটফর্ম গড়ে ওঠে। অনুষ্ঠানে ঢাকা জেলার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মিজ ফরিদা খানমের প্রতিনিধি হিসেবে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) জাবের মো. সোয়াইব। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর মহাব্যবস্থাপক (কার্যক্রম) ও রেইজ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী দিলীপ কুমার চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাসের কার্যনির্বাহী কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন সংস্থার নির্বাহী পরিচালক হামিদা বেগম। এ ছাড়া বক্তব্য দেন জাতীয় পদকপ্রাপ্ত সমাজকর্মী ও সাভার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. সালাহউদ্দিন খান নঈম। বক্তারা বলেন, দেশের অনানুষ্ঠানিক খাতের তরুণদের দক্ষতা উন্নয়ন এবং টেকসই কর্মসংস্থান নিশ্চিত করা বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। শুধু প্রশিক্ষণ দিলেই হবে না, প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মবাজারের সঙ্গে যুক্ত করার কার্যকর ব্যবস্থাও গড়ে তুলতে হবে। সেই লক্ষ্য বাস্তবায়নে রেইজ প্রকল্প প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন এবং কর্মসংস্থানের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধ হিসেবে কাজ করছে। চাকরি মেলার মতো উদ্যোগ তরুণদের দক্ষতা প্রদর্শনের সুযোগ সৃষ্টি করার পাশাপাশি নিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগের পথও সুগম করছে। আয়োজকরা জানান, রেইজ প্রকল্পের আওতায় এ পর্যন্ত ২ হাজার ১৫১ জনকে আউটরিচ কার্যক্রমের অন্তর্ভুক্ত করা হয়েছে। ১ হাজার ২৫১ জন তরুণ উদ্যোক্তাকে ঋণ ও প্রশিক্ষণ, ৩০০ জন কোভিড-১৯–এ ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাকে পুনরুদ্ধার সহায়তা এবং ৮০০ জনকে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে ৭২২ জন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং ঋণ সহায়তার মাধ্যমে তাদের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে কাজ করছে প্রকল্পটি। রেইজ প্রকল্পের আওতায় যুক্ত মাস্টার ক্রাফটসপারসন (এমসিপি) বা গুরুরা বলেন, দীর্ঘদিনের বাস্তব কর্ম-অভিজ্ঞতা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারাটাই তাদের সবচেয়ে বড় অর্জন। হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা অল্প সময়েই প্রয়োজনীয় কারিগরি দক্ষতা অর্জন করে কর্মক্ষেত্রের জন্য নিজেদের প্রস্তুত করতে সক্ষম হয়েছেন।...
লক্ষ্মীপুরে হেযবুত তওহীদের উদ্যোগে ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে ২০২৬) সদর উপজেলার গ্রিন এগ্রো পার্কে জেলা হেযবুত তওহীদের আয়োজনে এ আনন্দঘন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে কয়েকশ সদস্য ও সদস্যা অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের শুরুতে নারী, পুরুষ ও শিশুদের জন্য বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার মধ্যে ফুটবল, হাঁড়ি ভাঙা, দড়ি টানাটানি, বস্তা দৌড়, মোরগ লড়াই এবং নারীদের জন্য বালিশ বদল খেলা ছিল উল্লেখযোগ্য। দুপু...
রাজধানীর আগারগাঁও-এ অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ শুরু হয়েছে সাতদিনব্যাপী এসএমই বৈশাখী মেলা। মেলাটি চলবে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত। রোববার (১২ এপ্রিল) বিকেলে মেলার উদ্বোধন করেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশন-এর চেয়ারপার্সন ও শিল্পসচিব মো. ওবায়দুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের পরিচালক পর্ষদ সদস্য সামিম আহমেদ এবং স্বাগত বক্তব্য দেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী।...
জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ-এর স্মৃতিকে ধারণ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এ চার দিনব্যাপী ‘শহীদ আবু সাঈদ বইমেলা’ শুরু হয়েছে। রোববার (১২ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এই বইমেলার উদ্বোধন করেন শহীদ আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় আবু সাঈদের নামে বইমেলার আয়োজন করেছে—এটি গর্বের বিষয়। ভবিষ্যতে এই মেলা আরও বড় ও উন্নত আকারে আয়োজন করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফ...
আনুষ্ঠানিকভাবে ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় ৩ মাস মেয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের ৬৪ জেলায় প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। প্রকল্পের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম এবং সঞ্চালনা করেন যু...
রাজধানীর সরকারি তিতুমীর কলেজে লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন অঙ্গনের অতিথি, শিক্ষার্থী ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাইশা এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও নাইশা ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর আলম। আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জায়েদ নুর পলাশ, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. গোলাম ছারোয়ার, বিশিষ্ট ব্যবসায়ী মাস...