দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকায় চার বছর আগে দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ছয় যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন রাহুল (২৩), মো. ডায়মন্ড (২০), আফসার উদ্দিন অনিম (২২), পারভেজ হক পলাশ (২৫), মিনহাজ ওরফে মিনহাজ আবেদীন (২১) এবং মিনহাজ ওরফে বাবু ওরফে মিনহাজ বাবু (২৪)। সংশ্লিষ্ট রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এরশাদ আলম জর্জ জানান, আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থদণ্ডের টাকা আদায় এবং তা ভুক্তভোগী বা তাদের পরিবারের কাছে দেওয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট বা কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে। আসামিদের মধ্যে রাহুল পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। রায় ঘোষণার পর উপস্থিত অন্য আসামিদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ২৫ জুন বিকেলে দুই তরুণী ও তাদের কয়েকজন বন্ধু এক বন্ধুর জন্মদিন উদযাপন করতে ঘুরতে বের হন। রাত পৌনে ১০টার দিকে তারা কেরানীগঞ্জের পানকৌড়ি রেস্তোরাঁয় যান। খাওয়া-দাওয়া শেষে বাড়ি ফেরার জন্য শুভাঢ্যা এলাকায় অটোরিকশা খুঁজছিলেন তারা। অভিযোগ অনুযায়ী, এ সময় একটি অটোমিশুক নিয়ে আসামিরা তাদের পথরোধ করেন। পরে দুই তরুণীর বন্ধুদের মারধর ও ভয়ভীতি দেখিয়ে তাদের টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। এরপর দুই তরুণীকে রতনের খামার নামের একটি অন্ধকার মাঠে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়। মামলার অভিযোগে আরও বলা হয়, ঘটনার ভিডিও ধারণ করে দুই তরুণীর মুঠোফোনও নিয়ে যায় আসামিরা। পরে তাদের বন্ধুরা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই তরুণীকে উদ্ধার করে। এ ঘটনায় এক তরুণীর বাবা ২০২২ সালের ২৯ জুন দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা করেন। মামলার পর র্যাব মিনহাজ আবেদীনকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে এক তরুণীর মুঠোফোন উদ্ধার করা হয়। ওই মুঠোফোনে দুই তরুণীর ধর্ষণের ভিডিও পাওয়া যায় বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে। তদন্ত শেষে দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক শরজিৎ কুমার ঘোষ ছয় যুবককে অভিযুক্ত করে ২০২৩ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। বিচার চলাকালে...
লক্ষ্মীপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে সাবেক এক ইউপি সদস্যসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৯৪ হাজার টাকা উদ্ধার করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৭ জুলাই) দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে অভিযান চালায়। এ সময় আবুল বাশারের বসতঘর থেকে ৫ নম্বর পার্বতীনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্য মকরধ্বজ এলাকার বাসিন্দা ও সাবেক ইউপ...
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাযজ্ঞকে ‘জেনোসাইড’ হিসেবে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়ার পর এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। চিফ প্রসিকিউটর বলেন, হেফাজতে ইসলামকে নির্মূল করার উদ্দেশ্যে তৎকালীন সরকারের পুলিশ, বিজিবি, র্যাব, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ যৌথভাবে একটি ভয়াবহ হত্যাযজ্ঞ চালায়। তবে ঘটনার পর এ...
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে শেয়ারবাজার কারসাজি, জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে আদালত। আগামী ২৩ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) মামলার তদন্তকারী সংস্থা দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবিরের আদালত নতুন তারিখ নির্ধার...
বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী ও সহকারী সরকারি কৌশুলি (এপিপি) নিজাম উদ্দিন শান্তকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক রফিক উল্লাহ, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশুলি (পিপি) আহমেদ ফেরদৌস মানিক, আইনজীবী সমিতির সহ-সভাপতি আবদুল মজিদ...
কারাগারে নিজের সুযোগ-সুবিধা নিশ্চিত করার আবেদন জানিয়ে আদালতে বক্তব্য দিয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি জানিয়েছেন, তার বিরুদ্ধে বর্তমানে ৯৮টি মামলা রয়েছে এবং তিনি ৯৯ দিন রিমান্ডে ছিলেন। রোববার (২৬ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালতে হাজির করা হলে শুনানির একপর্যায়ে কাঠগড়ায় দাঁড়িয়ে এসব কথা বলেন তিনি। আদালতের উদ্দেশে জুনাইদ আহমেদ পলক বলেন, ঘাড়ে আঘাতের কারণে চিকিৎসক তাকে হেলমেট না পরার পরামর্শ দিয়েছেন। বর্তমানে তার বিরুদ্ধে...