দেশে চলমান তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং সার্বিক আর্থ-সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিরসনে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৪ আগস্ট) রাষ্ট্রপতির কাছে এ বিষয়ে একটি চিঠি পাঠান তিনি। চিঠির অনুলিপি প্রধানমন্ত্রী ও সংসদ সচিবালয়েও পাঠানো হয়েছে বলে জামায়াতে ইসলামীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। চিঠিতে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, বর্তমানে দেশজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট বিরাজ করছে। লাগামহীন লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি শিল্প-উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রত্যক্ষ প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। একই সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে জনগণের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। চিঠিতে বিরোধীদলীয় নেতা বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে এই সংকটময় সময়ে নীরব থাকার সুযোগ নেই। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জাতীয় সংসদে অর্থবহ আলোচনা এবং দ্রুত সমাধানের পথ খুঁজে বের করা জরুরি। দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ সংশ্লিষ্ট সমস্যাগুলোর দ্রুত সমাধানের লক্ষ্যে অবিলম্বে জাতীয় সংসদের একটি বিশেষ অধিবেশন আহ্বানের জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
দেশে দুর্নীতি দমনে ক্ষমতাসীন বিএনপি সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি প্রশ্ন রেখে বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ইশারায় সবকিছু চললে দুর্নীতি বন্ধ হচ্ছে না কেন? শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রত...
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ২০২৪ সালের ৩১ জুলাই দেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন এবং জামায়াতে ইসলামীর জন্য অত্যন্ত স্পর্শকাতর সময় ছিল। ওই দিন তৎকালীন সরকার দলটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়, যা পরদিন ১ আগস্ট কার্যকর করা হয়। তবে সেই সিদ্ধান্ত কার্যকরের মাত্র তিন দিনের মাথায় গণআন্দোলনের মুখে সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় বলে দাবি করেন তিনি। শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্...
গণভোটের প্রশ্নে কোনো ধরনের আপসের প্রস্তাব গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি দাবি করেন, বিভিন্ন মহল থেকে নানা প্রলোভন ও সমঝোতার প্রস্তাব এলেও তার দল সেগুলো দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে রাজধানীর কাকরাইলের আইডিইবি মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহতদের সম্মানে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের দাবি সরকার ও বিরোধী&md...
সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আলোচনার মাধ্যমে জুলাই সনদ মেনে নেওয়াই সবার জন্য উত্তম। অন্যথায় জনগণ তাদের অধিকার আদায়ে আন্দোলনের পথ বেছে নেবে। শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেটের ঐতিহ্যবাহী সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, জনগণ ইতোমধ্যে ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে নিজেদের অধিকার আদায়ের অভিজ্ঞতা অর্জন করেছে। তাই সরকারের উচিত বিলম্...
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অন্যায় ও জামায়াতে ইসলামী একসঙ্গে চলতে পারে না। দলটির নেতাকর্মীদের নৈতিকতার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জামায়াত ফেরেশতাদের দল নয়, এটি মানুষের সংগঠন। মানুষের ভুলত্রুটি হতে পারে, তবে ভুল হলে তা সংশোধনের সুযোগ রয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সকালে রাজধানীর কাকরাইলে আয়োজিত জামায়াতে ইসলামীর ষান্মাসিক রুকন সম্মেলন ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, দেশবাসী জামায়াতের কোনো অন্যায় বা অপরাধ...