পাঁচ বছর পর টেস্ট সিরিজ খেলতে আসছে পাকিস্তান

স্টাফ রিপোর্টার
 ছবি: Online
ছবি: Online

প্রায় পাঁচ বছর পর আবারও বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৩ মে ঢাকায় পৌঁছাবে সফরকারীরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে। বর্তমানে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ দল। এই সিরিজ শেষেই শুরু হবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট লড়াই।

সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৮ মে, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দুই ম্যাচের এই সিরিজ ২০২৫–২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ।

সবশেষ ২০২১ সালের নভেম্বর মাসে বাংলাদেশ সফর করেছিল পাকিস্তান। ওই সফরে তারা দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল।

অন্যদিকে, সর্বশেষ বাংলাদেশ–পাকিস্তান টেস্ট সিরিজ অনুষ্ঠিত হয় ২০২৪ সালের আগস্টে রাওয়ালপিন্ডিতে, যেখানে ২–০ ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

পাকিস্তান সিরিজ শেষে জুনে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে আরও বড় চ্যালেঞ্জ। ১৫ বছর পর আবারও বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া দল। তারা খেলবে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

সম্পর্কিত