মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সাম্প্রতিক সময়ের মন্দা কাটিয়ে নতুন করে সাফল্যের আলো দেখিয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। মুক্তির প্রথম সপ্তাহান্তেই বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে টম হল্যান্ড অভিনীত সিনেমাটি। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম তিন দিনে সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৯২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১১ হাজার ৩০০ কোটি টাকা। এই আয়ের মাধ্যমে সিনেমাটি ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড গড়েছে। এর আগে এই তালিকার শীর্ষে রয়েছে ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। সিনেমাটির উদ্বোধনী আয় ছিল প্রায় ১২২ কোটি মার্কিন ডলার। মাত্র তিন দিনে ৯২ কোটি ডলারের বেশি আয় করে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ এর আনুমানিক ২২ কোটি ৫০ লাখ ডলারের নির্মাণ ব্যয় সহজেই তুলে নিয়েছে। ফলে মুক্তির প্রথম সপ্তাহান্তেই এটি বছরের অন্যতম বড় বাণিজ্যিক সাফল্য হিসেবে আলোচনায় এসেছে। যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে সিনেমাটি উদ্বোধনী সপ্তাহান্তে আয় করেছে ৩৫ কোটি ৫০ লাখ ডলার। এর মাধ্যমে উত্তর আমেরিকার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয় করা সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে এটি। উত্তর আমেরিকার বাজারেও শীর্ষে রয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। মুক্তির প্রথম সপ্তাহান্তে সিনেমাটি ওই অঞ্চলে আয় করেছিল ৩৫ কোটি ৭০ লাখ ডলার। আন্তর্জাতিক বাজারেও দুর্দান্ত ব্যবসা করেছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহ থেকে এসেছে আরও ৫৭ কোটি ২০ লাখ ডলার। বিশ্বের ৭৩ হাজারের বেশি পর্দায় মুক্তি পাওয়া সিনেমাটির আন্তর্জাতিক আয়ে সবচেয়ে বড় অবদান রেখেছে চীন। চীনের বাজারে উদ্বোধনী সপ্তাহান্তে সিনেমাটি আয় করেছে ১২ কোটি ১০ লাখ ডলার। অন্যদিকে যুক্তরাজ্যের বাজার থেকে এসেছে ৪ কোটি ৯০ লাখ ডলার। ২০২১ সালে মুক্তি পাওয়া ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর ঘটনার কয়েক বছর পরের সময়কে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। এবারও পিটার পার্কার ওরফে স্পাইডার-ম্যান চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। মুক্তির পর দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে সিনেমাটি। অনেক সমালোচকের মতে, স্পাইডার-ম্যান চরিত্রে টম হল্যান্ডের অন্যতম সেরা অভিনয় দেখা গেছে এই সিনেমায়। মার্ভেল স্টুডিওসের সভাপতি কেভিন ফাইগি সিনেমাটির উদ্বোধনী সাফল্যকে অসাধারণ বলে উল্লেখ করেছেন। তিনি দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বড় পর্দায় যেভাবে সিনেমাটি দেখার জন্য তৈরি করা হয়েছিল, দর্শক সেভাবেই এটি উপভোগ করেছেন। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ এবং ক্রিস্টোফার নোলান পরিচালিত ‘দ্য ওডিসি’ বর্তমানে এক বিলিয়ন ডলারের আয়ের মাইলফলক ছোঁয়ার দৌড়ে রয়েছে।
স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীদের মাধ্যমে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, এদিন দুপুর দেড়টার দিকে আদালতে উপস্থিত হন জাহের আলভী। পরে শুনানি শুরু হলে তিনি...
ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী জনপ্রিয় মালায়লম অভিনেতা Salim Kumar আর নেই। শনিবার (৬ জুন) রাত ১০টার দিকে ভারতের Kochi শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। দীর্ঘদিন ধরে কিডনির জটিলতা, লিভার সিরোসিস এবং দীর্ঘস্থায়ী ফুসফুসজনিত রোগে (সিওপিডি) ভুগছিলেন এই অভিনেতা। কয়েক বছর আগে তার লিভার প্রতিস্থাপনও করা হয়েছিল। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে মৃত্যুর একদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ভেন্টিলেটর সাপোর্...
দীর্ঘ কয়েক মাস জনসম্মুখে কম দেখা যাওয়ার পর অবশেষে ভক্তদের জন্য সুখবর দিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন, গত মাসে তাঁর কন্যাসন্তানের জন্ম হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ড প্রকাশ করে মা হওয়ার খবরটি জানান বুবলী। পোস্টে তিনি লেখেন, মহান আল্লাহর অশেষ রহমতে তাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন ঘটেছে। এ সময় তিনি সন্তান ও পরিবারের জন্য সবার কাছে দোয়া কামনা করেন। প্রকাশিত ফটোক...
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের জানাজায় অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রোববার (১৭ মে) সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর বনানীর মাঠে অনুষ্ঠিত প্রথম জানাজায় অংশ নেন তিনি। জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, কারিনা কায়সার জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা ছিলেন। অসুস্থ অবস্থায় তার মৃত্যুতে সারা দেশ শোকাহত। নাহিদ ইসলাম বলেন, আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং মহান আল্লাহ তায়ালার কাছে তার মাগফের...
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার-এর মরদেহ রোববার (১৭ মে) ভারত থেকে দেশে আনা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা কায়সার হামিদ। তিনি জানান, আগামীকাল দুপুরে কারিনা কায়সারের মরদেহ দেশে পৌঁছাবে। এরপর বাদ আসর বনানী ডিওএইচএস জামে মসজিদ-এ প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। কায়সার হামিদ বলেন, সোমবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ দ্বিতীয় জানাজা শেষে গজারিয়া উপজেলায় তাকে দাফন করা হবে। লিভার সংক্রান্ত জটিলতায় মারা গেছেন কারিনা কায়সার। উন্নত চিকিৎসার জন্য চেন্নাই-এ নেওয়ার পর সেখানে চিকিৎ...