লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. প্রিন্স দাসের বিরুদ্ধে সরকারি হাসপাতালে চিকিৎসা না দিয়ে রোগীদের নিজের বেসরকারি ল্যাবে পাঠিয়ে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কয়েকজন রোগীর অভিযোগ, দাঁতের চিকিৎসা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ডা. প্রিন্স দাস তাদের জানান, হাসপাতালে প্রয়োজনীয় সরঞ্জাম নেই এবং বিদ্যুৎ সমস্যার কারণে চিকিৎসা দেওয়া সম্ভব নয়। পরে তাদের হাসপাতালের পাশেই অবস্থিত নিজের ল্যাবে বিকেলে যেতে বলা হয়। রোগীদের অভিযোগ, ওই বেসরকারি ল্যাবে দাঁত তোলা বা অন্যান্য চিকিৎসার জন্য ৮ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক রোগী বলেন, সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাওয়ার আশায় তারা সেখানে গিয়েছিলেন। কিন্তু হাসপাতাল থেকে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে শেষ পর্যন্ত বাধ্য হয়ে ওই চিকিৎসকের বেসরকারি প্রতিষ্ঠানে যেতে হচ্ছে। অভিযোগের বিষয়ে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা জানান, দাঁতের চিকিৎসার জন্য প্রয়োজনীয় বেশ কিছু সরঞ্জাম হাসপাতালের পক্ষ থেকে ইতোমধ্যে কেনা হয়েছে এবং সেগুলো ডা. প্রিন্স দাসকে দেওয়া হয়েছে। হাসপাতালের প্রধান কর্মকর্তা ডা. মাহবুব রহমান বলেন, ডা. প্রিন্স দাসের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তিনি আগেও শুনেছেন। হাসপাতালে প্রয়োজনীয় যন্ত্রপাতি দেওয়ার পরও তিনি বেসরকারি চেম্বারে রোগী দেখছেন এবং এতে রোগীরা সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে রোগী ও কয়েকজন সাংবাদিকের মাধ্যমে তিনি জানতে পেরেছেন। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে ডা. প্রিন্স দাসের সঙ্গে আলোচনা করা হবে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে অভিযোগের ঘটনায় রোগী ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা সিভিল সার্জন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়া বড় আকৃতির একটি রাজা ইলিশ নিলামে ১০ হাজার ৫৫০ টাকায় বিক্রি হয়েছে। দুই কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশটি কিনেছেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. রিয়াজ বেপারী। সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চরকালকিনি ইউনিয়নের মতিরহাট মাছঘাটে মাছটি নিলামে তোলা হয়। বড় আকৃতির ইলিশটি দেখতে এবং নিলামে অংশ নিতে ঘাটে উপস্থিত ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। মতিরহাট মাছঘাটের সারু মিয়ার মৎস্য আড়তের আড়তদার মো. খোকন জানান, স্থানীয় জেলে মনু মাঝি ও তার...
লক্ষ্মীপুরের কমলনগরে অটোরিকশায় বাড়ি ফেরার পথে এক তরুণীর মুখে স্প্রে ছিটিয়ে অচেতন করার পর তাকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়েরের দুই দিন পার হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। জানা গেছে, ওই তরুণী স্থানীয় করুণানগর বাজারের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। অভিযোগ অনুযায়ী, গত ২৭ জুলাই চরফলকন এলাকার ফরিদ আহাম্মদের ছেলে রবিন মুঠোফোনে ওই তরুণীকে উত্ত্যক্ত করেন। পরদিন ২৮ জুলাই সন্ধ্যায় কর্মস্থল থেকে অটোরিকশায় বাড়ি ফেরার পথে রবিন ও রাকিব নামে দুই ব্যক্তি তার...
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মেঘনা নদীতে জেলেদের জালে প্রায় ২৫ কেজি ওজনের একটি বিরল আকৃতির হিলা মাছ ধরা পড়েছে। পরে স্থানীয় মাতাব্বরহাট মৎস্যঘাটে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি ৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়। রোববার (২ আগস্ট) সকালে বিশাল আকৃতির মাছটি মাতাব্বরহাট মৎস্যঘাটে আনা হলে তা দেখতে উৎসুক মানুষের ভিড় জমে যায়। স্থানীয় জেলে ও বাসিন্দাদের ভাষ্য, মেঘনা নদীতে সাধারণত হিলা মাছ পাওয়া গেলেও এত বড় আকারের মাছ সচরাচর দেখা যায় না। বিশাল আকৃতির মাছটি দেখতে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়। অনেকক...
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মধ্য চর ফলকন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৯ ভোট পেয়ে মো. মিজানুর রহমান সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মনির হোসেন পেয়েছেন ৩ ভোট। বিদ্যালয় প্রাঙ্গণে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ভোট গণনা করা হয়। পুরো নির্বাচন ও ভোট গণনা প্রক্রিয়া তদারকি করেন কমলনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শরিফ উদ্দিন। এ সময় কমলনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি কামরুল হা...
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় জারিরদোনা শাখা খাল পুনঃখননের পর মহাসড়ক ও সংলগ্ন ঘাটওয়ালের একটি অংশ ধসে পড়ে মারাত্মক ঝুঁকির সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় যেকোনো সময় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে, খাল পুনঃখনন প্রকল্পের কাজ শেষ হওয়ার পর সড়কের পাশের অংশে প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা না থাকায় ধস শুরু হয়। এতে মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ও ঘাট ক্ষতিগ্রস্ত হয়ে পথচারী এবং যানবাহন চলাচলে প্রতিদিন ঝুঁকি তৈরি হচ্ছে। এলাকা...