গুগল ম্যাপভিত্তিক বৈশ্বিক স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম গুগল লোকাল গাইডসের আন্তর্জাতিক সম্মেলন ‘কানেক্ট লাইভ ২০২৬’-এ অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন লক্ষ্মীপুরের তরুণ প্রযুক্তিপ্রেমী ও স্বেচ্ছাসেবক মো. গাজী ছালা উদ্দিন। আগামী ৩০ ও ৩১ জুলাই সিঙ্গাপুরে গুগলের কার্যালয়ে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সম্মেলন অনুষ্ঠিত হবে। এ বছর বিশ্বের বিভিন্ন অঞ্চলের নির্বাচিত গুগল লোকাল গাইডদের নিয়ে তিনটি আঞ্চলিক সম্মেলনের আয়োজন করেছে গুগল। ইউরোপ অঞ্চলের সম্মেলন আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত হয়েছে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সম্মেলন হবে সিঙ্গাপুরে এবং আমেরিকা ও ল্যাটিন আমেরিকা অঞ্চলের সম্মেলন অনুষ্ঠিত হবে মেক্সিকোতে। বাংলাদেশ থেকে এবার মাত্র সাতজন গুগল লোকাল গাইড এ সম্মেলনে আমন্ত্রণ পেয়েছেন। তাদের একজন লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের সানকিভাঙ্গা গ্রামের বাসিন্দা মো. গাজী ছালা উদ্দিন। প্রায় এক দশক ধরে তিনি গুগল লোকাল গাইডসের সঙ্গে যুক্ত থেকে গুগল ম্যাপে তথ্য সংযোজন, হালনাগাদ, ভুল তথ্য সংশোধন, অনুপস্থিত সড়ক যুক্ত করা এবং প্রতিবন্ধীবান্ধব তথ্য সংযোজনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রমে অবদান রেখে আসছেন। পেশায় চাকরিজীবী গাজী ছালা উদ্দিন চাকরির পাশাপাশি প্রযুক্তি ও ডিজিটাল মানচিত্র উন্নয়নে কাজ করছেন। স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসার তথ্য গুগল ম্যাপে যুক্ত করে তাদের বৈশ্বিক পরিচিতি বাড়াতেও ভূমিকা রাখছেন তিনি। এ ছাড়া লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন স্থানে গুগল ম্যাপবিষয়ক প্রশিক্ষণ, ম্যাপ সম্পাদনা কর্মশালা, ফটোওয়াক এবং সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচির আয়োজন করে আসছেন। এসব কার্যক্রমে অংশগ্রহণকারীদের গুগল ম্যাপে তথ্য সংযোজন, নতুন সড়ক ও স্থাপনা যুক্ত করা এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানকে ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। বর্তমানে তিনি বাংলাদেশ লোকাল গাইডস কমিউনিটির একজন সক্রিয় সদস্য। ২০২২ সালে গুগল লোকাল গাইডস কমিউনিটি থেকে ‘গাইডিং স্টার’ স্বীকৃতি এবং ২০২৩ সালে ‘কানেক্ট ফোরাম মিটআপ চ্যাম্পিয়ন’ নির্বাচিত হন। পাশাপাশি বাংলাদেশ লোকাল গাইডস কমিউনিটির উদ্যোগে গত সাত বছর ধরে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করছেন। এ পর্যন্ত প্রায় চার হাজার গাছ রোপণ ও বিতরণ করেছেন তিনি। গাজী ছালা উদ্দিন বলেন, গুগলের আমন্ত্রণ পাওয়া তার জীবনের অন্যতম বড় অর্জন। সম্মেলনে বাংলাদেশের, বিশেষ করে গ্রামাঞ্চলের গুগল ম্যাপ-সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো গুগলের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সামনে তুলে ধরবেন বলে তিনি জানান। এতে দেশের ডিজিটাল মানচিত্র আরও নির্ভুল ও ব্যবহারবান্ধব হবে বলে তার প্রত্যাশা। উল্লেখ্য, ‘কানেক্ট লাইভ’ গুগল লোকাল গাইডসের একটি আমন্ত্রণভিত্তিক আন্তর্জাতিক সম্মেলন। এতে বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত স্বেচ্ছাসেবীরা অংশ নিয়ে গুগল ম্যাপ উন্নয়ন, নতুন প্রযুক্তি এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতা নিয়ে মতবিনিময় করেন।
লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান মেলা, দশম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান-বিষয়ক কুইজ প্রতিযোগিতা, সেমিনার ও আলোচনা সভার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তিন দিনব্যাপী এই আয়োজন মঙ্গলবার থেকে শুরু হয়ে বৃহস্পতিবার পর্যন্ত চলবে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আনোয়ার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরক...
সবার জন্য ইন্টারনেট নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। শনিবার (১১ এপ্রিল) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘সবার জন্য ইন্টারনেট’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, এ লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। উপকূলীয় ও মৎস্য খাতের নিরাপত্তায় নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা জরুরি। সমুদ্রে থাকা জেলেদের জন্য সাইক্লোন সতর্কতা, ডাকাত...
বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা। শনিবার (১১ এপ্রিল ২০২৬) বেলা ১১টায় সদর উপজেলা কমপ্লেক্সে এ মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক...
বিশ্বের দিনগুলো ক্রমশ দীর্ঘ হচ্ছে এবং এর জন্য দায়ী মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন। ভিয়েনা বিশ্ববিদ্যালয় ও ইটিএইচ জুরিখের গবেষকেরা জানিয়েছেন, বর্তমান পৃথিবীর দিনগুলো প্রতি শতাব্দীতে প্রায় ১.৩৩ মিলিসেকেন্ড হারে দীর্ঘ হচ্ছে, যা গত ৩৬ লাখ বছরের ইতিহাসে এত দ্রুত ঘটেনি। গবেষণা থেকে দেখা গেছে, মেরু অঞ্চলের বরফ ও হিমবাহ দ্রুত গলে বিষুবরেখার দিকে প্রবাহিত হচ্ছে, ফলে পৃথিবীর ভরের বিন্যাস বদলাচ্ছে। বিজ্ঞানীরা এটিকে ফিগার স্কেটারের সঙ্গে তুলনা করেছেন। একজন নৃত্যশিল্পী ঘোরার সময় হাত ছড়িয়ে দিলে ঘূর্ণন ধীর হয়,...
গুগলের জনপ্রিয় ছবি ব্যবস্থাপনা ও সংরক্ষণ সেবা গুগল ফটোজে যুক্ত হচ্ছে নতুন চারটি এআইচালিত সুবিধা। এসব ফিচার ব্যবহার করে ছবি সম্পাদনা, অনুসন্ধান ও সংরক্ষণ আগের চেয়ে আরও সহজ ও স্মার্ট হবে। পর্যায়ক্রমে বিভিন্ন দেশে এ সুবিধাগুলো চালু করা হচ্ছে। গুগল ফটোজের নতুন ফিচারের মধ্যে প্রথমটি হলো ছবির ত্রুটি ঠিক করার সুবিধা। অনেক সময় ছবিতে চোখ বন্ধ হওয়া বা ছোটখাটো ত্রুটি দেখা যায়। ‘হেল্প মি এডিট’ অপশন ব্যবহার করে এসব সমস্যা সহজেই সমাধান করা যাবে। নির্দিষ্ট ছবিতে ক্লিক করে ত্রুটির ধরন লিখলেই গুগল...