লক্ষ্মীপুর সদর উপজেলার গোডাউন রোড ও পৌর গোস্ত মার্কেট এলাকায় বিভিন্ন মাংসের দোকান এবং মৎস্য ও পশুখাদ্যের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় যথাযথ লাইসেন্স না থাকা এবং নির্ধারিত মানদণ্ড অনুসরণ না করে পশু জবাই ও মাংস বিক্রির দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে মোট ৩৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) লক্ষ্মীপুর সদর উপজেলার গোডাউন রোড ও পৌর গোস্ত মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বিভিন্ন মাংসের দোকান এবং মৎস্য ও পশুখাদ্যের দোকানে প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স যাচাই করা হয়। এ সময় কয়েকটি প্রতিষ্ঠানে যথাযথ লাইসেন্স না থাকা এবং পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধে মৎস্য ও পশুখাদ্য আইন, ২০১০ এবং পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সর্বমোট ৩৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন ও হাবিবুর রহমান। অভিযান পরিচালনায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও তাঁর প্রতিনিধিসহ বাংলাদেশ পুলিশ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
লক্ষ্মীপুরের সড়কে ‘দানব’ নামে পরিচিত ড্রাম ট্রাক চলাচল স্থায়ীভাবে নিষিদ্ধ এবং ফিটনেসবিহীন সব ধরনের যানবাহন জব্দের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে লক্ষ্মীপুর নিরাপদ সড়ক আন্দোলনের ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থী, সামাজিক সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন ছাত্র প্রতিনিধি বায়েজিদ হোসেন, লক্ষ্মীপুর নিরাপদ সড়ক আন্দোলনের জেলা আহ্বায়ক আবদুল কাদের তুষার,...
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর পৌরসভার নাগরিক সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, পৌর এলাকায় দৃশ্যমান উন্নয়নমূলক কাজ না হওয়ায় সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উদাসীনভাবে দায়িত্ব পালন করছেন। সুযোগ থাকা সত্ত্বেও জলাশয় সংরক্ষণ, পানি নিষ্কাশ...
লক্ষ্মীপুর পৌরসভার ১২০ জন পরিচ্ছন্নতা কর্মীর মাঝে গামবুট, কটি ও রেইনকোট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক সম্রাট খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন, নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন এবং কনজারভেন্সি পরিদর্শক ফয়েজ আহমেদ। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সম্রাট খীসা বলেন, শহর পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নতা কর্মীরা...
লক্ষ্মীপুর পৌরসভায় ৭ কোটি ৩৭ লাখ টাকার সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণ প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগের সত্যতা পাওয়ার পর চার কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করেছে পৌর প্রশাসন। রোববার (১৯ জুলাই) রাতে লক্ষ্মীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রকল্প পরিচালকের দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পৌর প্রশাসন সূত্রে জানা গেছে, দায়িত্বে অবহেলার অভিযোগে উপ-সহকারী প্রকৌশলী সোহাগ আলী ও ক...
লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া ও প্রার্থনাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় শহরের উত্তর তেমুহনী সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান। এরপর পর্যায়ক্রমে পুলিশ সুপার, জেলা পরিষদ, সদর উপজেলা...