বিএনপি প্রতিশ্রুতি দিলে তা বাস্তবায়ন করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণা করে এবং সেই অনুযায়ী কাজ করে। ৩১ দফা ঘোষণা করে ৩২ দফা পর্যন্ত বাস্তবায়ন করার উদাহরণও তুলে ধরেন তিনি। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকদের এভাবে অর্থ দেওয়ার বিষয়টি বিএনপির নির্বাচনী ইশতেহারে ছিল না। এটিকে তিনি ৩২ নম্বর দফা হিসেবে উল্লেখ করেন। একইভাবে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুলের পোশাক দেওয়ার বিষয়টিকে ৩৩ নম্বর দফা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, উৎপাদনমুখী শিক্ষা এবং শিক্ষার্থীদের কর্মমুখী করে গড়ে তুলতে জিয়াউর রহমানের সময় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল। কারিগরি শিক্ষাসহ এসব উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। খালেদা জিয়া শিক্ষকদের অবসরকালীন ভাতার ব্যবস্থা করেছিলেন উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, শিক্ষক কল্যাণ ট্রাস্টের পাশাপাশি অবসর সুবিধা হিসেবে একজন শিক্ষক পাঁচ থেকে সাত লাখ টাকা পর্যন্ত পাবেন। বিশেষ করে গ্রামে থাকা দরিদ্র শিক্ষকদের জন্য এই অর্থ গুরুত্বপূর্ণ। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ডিজিটাল ব্যবস্থায় অবসর সুবিধার অর্থ সরাসরি শিক্ষকদের ব্যাংক হিসাবে পৌঁছে যাচ্ছে। এতে কোনো ধরনের উৎকোচ দেওয়ার প্রয়োজন হচ্ছে না। তিনি বলেন, সরকারের দায়িত্ব গ্রহণের পর কতটা কাজ বাস্তবায়ন করা হয়েছে—এ নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। তবে বাস্তবায়িত বিভিন্ন উদ্যোগ দেখলেই এর জবাব পাওয়া যাবে বলে মন্তব্য করেন তিনি।
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা ও দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকেও সরে দাঁড়িয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দলটির স্থায়ী কমিটির বিশেষ বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল...
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে। বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির সভায় রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়। পরে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় বৃহস্পতিবার বিকেল ৪টা। নির্বাচন কমিশনের...
চট্টগ্রামের ফটিকছড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ৯ দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। রোববার (৯ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের দেওয়া অভিনন্দনপত্রে এসব দাবি তুলে ধরা হয়। এতে মহান আল্লাহ, রাসুল (সা.), পবিত্র কোরআন ও ইসলাম ধর্মের অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন প্...
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির দুজন জ্যেষ্ঠ সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, আগামী বুধবার (১২ আগস্ট) দলীয়ভাবে রাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পাশাপাশি বিএনপির মহাসচিব হিসেবেও দায়িত্...
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৫০ সদস্যের প্রতিনিধি দল। শনিবার সকাল ৯টার দিকে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি জাদুঘরে যায়। এনসিপির নেতারা জুলাই গণঅভ্যুত্থানের সময়কার বিভিন্ন স্মারক, আলোকচিত্র, দলিল ও ঐতিহাসিক নিদর্শন ঘুরে দেখেন। এ সময় তারা জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে আন্দোলনের ইতিহাস তুলে ধরার গুরুত্বের ওপর জোর দেন। জুলাই স্মৃতি জাদ...