লক্ষ্মীপুরে শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পরিচালিত প্রকল্পের প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টায় ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের লক্ষ্মীপুর জেলা শাখায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রকল্পের সপ্তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন অতিথিরা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি। এছাড়া লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথুয়াইপ্রু মারমা এবং যুব উন্নয়ন অধিদপ্তর, লক্ষ্মীপুরের উপপরিচালক মো. সালেহ উদ্দিনসহ প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, প্রশিক্ষণের উদ্দেশ্য, প্রশিক্ষণার্থীদের দক্ষতা উন্নয়ন এবং প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের সুযোগসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। প্রশিক্ষণার্থীরাও তাদের প্রশিক্ষণ অভিজ্ঞতা ও বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের আধুনিক দক্ষতায় দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ প্রকল্পের অন্যতম লক্ষ্য।
লক্ষ্মীপুরের কমলনগরে ডাকাতির চেষ্টার অভিযোগে অস্ত্রসহ মাহফুজ হোসেন মাসুম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবদুল খালেক মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার মাসুম একই এলাকার মোজাম্মেল হকের ছেলে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে বাড়ির মালিক ও ইউপি সদস্য আবদুল খালেক বাদী হয়ে মামলা দায়ের করলে ওই মামলায় মাসুমকে গ্রেপ্তার দেখানো হয়। মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত গভীর রাতে দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে ৭ থেকে ৮ জনের একটি...
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম বলেছেন, বর্তমানে মেধার পরিবর্তে দলীয় পরিচয়কে যোগ্যতার মাপকাঠি হিসেবে বিবেচনা করা হচ্ছে। যোগ্যতা না থাকলেও শুধু দলীয় পরিচয়ের কারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে। বুধবার (১২ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর শহর শাখা আয়োজিত ‘জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতা-২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তি...
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশের একটি ফোনালাপের রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ওই কলরেকর্ডে তাকে পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হতে ৫০ লাখ টাকা খরচ করার কথা বলতে শোনা যায়। জানা গেছে, একটি বিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হতে না পারাকে কেন্দ্র করে নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি তাওহীদ হোসেন মারুফ ভূঁইয়ার সঙ্গে ফোনে কথোপকথনের সময় পলাশ এসব মন্তব্য করেন। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে ৩ মিনিট ২৫ সেকেন্ডের ওই ফোনালাপের রেকর্ড প্রতিব...
লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ ২২ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা ফেরদৌসী, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত ১৫ জন প্রধান শিক্ষক এবং ৬ জন সহকারী শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রামগঞ্জ উপজে...
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৭১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা পলিথিনের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮৬ হাজার টাকা। বুধবার বিকেলে রামগতি থানাধীন সেকান্তর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট রামগতির সদস্যরা সেখানে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সন্দেহজনক একটি বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিনের সন্ধান পাওয়া যায়। পরে বাসটি থেকে আনুমানিক ৭১...