মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশে তারেক রহমান

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত শ্রমিক সমাবেশে যোগ দিয়েছেন তারেক রহমান। শুক্রবার (১ মে) বিকেল ৪টা ২০ মিনিটে তিনি সমাবেশস্থলে উপস্থিত হন।

রাজধানীর নয়াপল্টন এলাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল এ সমাবেশের আয়োজন করে। বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হলেও সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন।

সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন ও আশপাশের সড়কগুলো জনসমুদ্রে পরিণত হয়। শ্রমিক ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা ছিল মুখরিত।

সমাবেশ মঞ্চটি উত্তরমুখী করে তৈরি করা হয় এবং লাল কার্পেটে সাজানো মঞ্চের দুই পাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতিকৃতি স্থাপন করা হয়।

মে দিবস উপলক্ষে আয়োজিত এ সমাবেশে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

সম্পর্কিত