ভোটের আগের দিন নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ টাকাসহ জামায়াতে ইসলামীর নেতা বেলাল উদ্দিন প্রধানকে আটক করেছে পুলিশ। তিনি ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির।
নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বুধবার দুপুর পৌনে একটার দিকে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আটক ব্যক্তি স্বীকার করেছেন যে তাঁর কাছে থাকা অর্থের পরিমাণ অর্ধ কোটি টাকার বেশি। তবে পুলিশ এখনও তা গুনে দেখেনি।
তিনি আরও জানান, টাকাগুলো গণনা করার জন্য সকলের উপস্থিতিতে প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।