বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসী ও প্রবাসীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ডা. শফিকুর রহমান।
সোমবার (১৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সময়ের পরিক্রমায় নতুন আরেকটি বাংলা নববর্ষ আমাদের জীবনে উপস্থিত হয়েছে, যা এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হয়ে এসেছে।
দেশে ও বিদেশে অবস্থানরত সব বাংলাদেশিকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রয়াস অব্যাহত রেখে দেশকে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্রে পরিণত করতে হবে।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশিত পরিবর্তিত বাংলাদেশ গড়তে সবাইকে আপসহীনভাবে কাজ করতে হবে।
বিবৃতির শেষাংশে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মহান আল্লাহর সাহায্য কামনা করেন তিনি।