ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার প্রেস ব্রিফিং আগামী মঙ্গলবার (৩১ মার্চ) অনুষ্ঠিত হবে।
সংসদ অধিবেশন শেষ হওয়ার পর রাত আনুমানিক সাড়ে ৮টায় জাতীয় সংসদ ভবন-এর মিডিয়া সেন্টারে (সোনালী ব্যাংক সংলগ্ন) এ ব্রিফিং অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদ সচিবালয়-এর গণসংযোগ বিভাগের পরিচালক মো. এমাদুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদ অধিবেশন শেষ হওয়ার পরপরই বিরোধী দলীয় নেতা সমসাময়িক ও সংসদীয় বিভিন্ন ইস্যুতে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।