বিএনপি-রাষ্ট্রপতির সম্পর্কে টানাপোড়েন, বললেন এনসিপি নেতা

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, বিএনপির সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের যে সম্পর্ক তৈরি হয়েছিল, পরবর্তী সময়ে সেখানে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এর ফলেই তিনি পদত্যাগ করেছেন বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হান্নান মাসউদ বলেন, সংসদের প্রথম অধিবেশনে ফ্যাসিস্ট শেখ হাসিনার কোনো সহযোগী যাতে বক্তব্য দিতে না পারেন, সে বিষয়ে তারা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানিয়েছিলেন। সংসদের ভেতরে ও বাইরে এ প্রতিবাদ করা হয়। জুলাই যোদ্ধা, জুলাইয়ে নিহতদের স্বজন এবং শহীদ পরিবারের সদস্যরাও এ বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বিএনপি সরকার তাদের প্রতিবাদ উপেক্ষা করে জুলাই-পরবর্তী সংসদে ওই ব্যক্তিকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছে। এর প্রতিবাদে তারা সংসদ থেকে বের হয়ে আসেন এবং ওয়াকআউট করেন।

এনসিপির এই নেতা বলেন, রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের মধ্যেই রাষ্ট্রপতি ও সরকারের মধ্যে সম্পর্কের পরিবর্তন এসেছে। যার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের ঘটনা ঘটেছে বলে তিনি মনে করেন।

সম্পর্কিত