তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদল ছবি: সংগৃহীত
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদল ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে সাক্ষাৎ করেছে।

গত শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার (৬ জুন) বিকেলে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন প্রসঙ্গে “জুলাই বিপ্লব”-এর জন্য এনসিপি নেতৃত্বকে অভিনন্দন জানান বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এনসিপি প্রতিনিধিদল রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের অব্যাহত কূটনৈতিক সমর্থন ও অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর করার আহ্বান জানানো হয়।

বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং সার্বিক কৌশলগত সম্পর্ক জোরদার করার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

এছাড়া বাংলাদেশ ও তুরস্কের যুবসমাজের মধ্যে বিনিময় কর্মসূচি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় এনসিপির পক্ষ থেকে আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, আতিক মুজাহিদ, আলাউদ্দিন মোহাম্মদ, হোমায়রা নূর ও সালমান রিফাত উপস্থিত ছিলেন।

সম্পর্কিত