অস্থিতিশীলতা ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার
 ছবি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ছবি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে একটি মহল অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বুধবার (৩ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলায় এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন,

বর্তমান সময়ে তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠনের প্রচেষ্টা চলছে। এ সময় যেন কেউ বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি আরও দাবি করেন, তারেক রহমানের নেতৃত্বে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য এসেছে এবং এটি দেশের জন্য একটি বিরল সম্মান।

এ সময় তিনি তরুণ সমাজের মধ্যে মাদকাসক্তি বৃদ্ধির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, মাদক একটি জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, তাই এ থেকে সমাজকে রক্ষা করতে হবে।

অনুষ্ঠানে জেলা ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত