আওয়ামী লীগ নতুন ষড়যন্ত্রে লিপ্ত: রিজভী

স্টাফ রিপোর্টার
নয়াপল্টনে বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য দেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
নয়াপল্টনে বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য দেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র-চক্রান্তের জাল বিস্তারের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা Ruhul Kabir Rizvi।

মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে’ আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, যারা জনগণের জীবন থেকে স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশ কেড়ে নিয়েছিল, তারা এখন চুরি ও পাচার করা অর্থ ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছে।

তিনি দাবি করেন, দীর্ঘদিন পর জনগণের ভোটে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনের মাধ্যমে গঠিত গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ নতুন করে চক্রান্তের বেড়াজাল বুনছে।

রিজভী বলেন, অতীতে বিএনপিকে দমনে পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করা হয়েছিল। অনেক নেতাকর্মীকে হত্যা, গুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে। জনগণ কখনোই সেই পরিস্থিতির পুনরাবৃত্তি চায় না।

তিনি আরও বলেন, বর্তমান সরকার ও বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের আমলে কোনো গুম, ক্রসফায়ার বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলার ঘটনা ঘটেনি। শুধুমাত্র অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আওয়ামী লীগ আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে উল্লেখ করে রিজভী বলেন, দেশের অগ্রগতি, শান্তি, বহুদলীয় গণতন্ত্র এবং মতপ্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে। তবে জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ থাকায় এসব ষড়যন্ত্র সফল হবে না।

তিনি নেতাকর্মীদের সবসময় সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রবিরোধী যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিক্ষোভ মিছিলে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক Dr. Md. Rafiqul Islam, ছাত্রদলের সহসভাপতি Dr. Auwalসহ সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

সম্পর্কিত