দৈনিক_নতুনচাঁদ
লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি শহরের লামচরী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। ছবি: দৈনিক নতুন চাঁদ
লক্ষ্মীপুর, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ (দৈনিক নতুন চাঁদ)
: লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ভোট দিয়ে নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
তিনি বলেন, মানুষের দীর্ঘদিনের আশার প্রতিফলন হতে যাচ্ছে। মানুষকে এই ভোটের জন্য দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। এখন পর্যন্ত ভোটের পরিবেশ খুবই ভালো রয়েছে। যদি এইভাবে ভোটের পরিবেশ থাকে, মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে, তাহলে শতভাগ বিজয়ের ব্যাপারে আশাবাদী আমি।
আজ বৃহস্পতিবার শহরের লামচরী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রথম ভোট দিয়ে তিনি এসব কথা বলেন।
অপর দিকে একই সময়ে একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ড. রেজাউল করিম চৌপল্লী কালীদাস উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে নিজের ভোট প্রদান করে বলেন, ভোটের পরিবেশ ভালো। বিজয়ের ব্যাপারে আশাবাদ আমি।
ব্যাপক নিরাপত্তার মধ্যে দিয়ে লক্ষ্মীপুরের চারটি আসনে ৪৯৬টি ভোট কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। একটানা চলবে বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত। ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো। তবে পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি অনেক বেশি।
চারটি আসনে বিএনপি-জামায়াত, এনসিপিসহ ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় ভোটার সংখ্যা ১৬ লাখ ৩৭ হাজার ৯৫৬ জন। এদিকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাঠে রয়েছে পুলিশ, র্যাব, বিজিবি, আনসারসহ প্রায় ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া ২৮জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাংলাদেশ সেনাবাহিনী মাঠে রয়েছে।
নিয়ে সন্তোষ প্রকাশ এ্যানির
দৈনিক_নতুনচাঁদ
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৯
লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি শহরের লামচরী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। ছবি: বাসস
লক্ষ্মীপুর, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ভোট দিয়ে নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।