জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে এনসিপির প্রতিনিধি দল

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৫০ সদস্যের প্রতিনিধি দল।

শনিবার সকাল ৯টার দিকে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি জাদুঘরে যায়।

এনসিপির নেতারা জুলাই গণঅভ্যুত্থানের সময়কার বিভিন্ন স্মারক, আলোকচিত্র, দলিল ও ঐতিহাসিক নিদর্শন ঘুরে দেখেন। এ সময় তারা জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে আন্দোলনের ইতিহাস তুলে ধরার গুরুত্বের ওপর জোর দেন।

জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব এনসিপির নেতাকর্মীদের স্বাগত জানান। পরে তিনি প্রতিনিধি দলের সদস্যদের জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখান এবং সেখানে সংরক্ষিত বিভিন্ন নিদর্শন ও জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত নানা বিষয় সম্পর্কে অবহিত করেন।

প্রতিনিধি দলের সদস্যরা জাদুঘরে সংরক্ষিত জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন স্মারক ঘুরে দেখার পাশাপাশি আন্দোলনের ঘটনাপ্রবাহ ও সংশ্লিষ্ট ঐতিহাসিক দলিল সম্পর্কে অবগত হন।

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, নিদর্শন ও দলিল সংরক্ষণ, গবেষণা এবং প্রদর্শনের উদ্দেশ্যে গণভবনে এই স্মৃতি জাদুঘর স্থাপন করা হয়েছে।

সম্পর্কিত