জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৫০ সদস্যের প্রতিনিধি দল। শনিবার সকাল ৯টার দিকে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি জাদুঘরে যায়। এনসিপির নেতারা জুলাই গণঅভ্যুত্থানের সময়কার বিভিন্ন স্মারক, আলোকচিত্র, দলিল ও ঐতিহাসিক নিদর্শন ঘুরে দেখেন। এ সময় তারা জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে আন্দোলনের ইতিহাস তুলে ধরার গুরুত্বের ওপর জোর দেন। জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব এনসিপির নেতাকর্মীদের স্বাগত জানান। পরে তিনি প্রতিনিধি দলের সদস্যদের জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখান এবং সেখানে সংরক্ষিত বিভিন্ন নিদর্শন ও জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত নানা বিষয় সম্পর্কে অবহিত করেন। প্রতিনিধি দলের সদস্যরা জাদুঘরে সংরক্ষিত জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন স্মারক ঘুরে দেখার পাশাপাশি আন্দোলনের ঘটনাপ্রবাহ ও সংশ্লিষ্ট ঐতিহাসিক দলিল সম্পর্কে অবগত হন। জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, নিদর্শন ও দলিল সংরক্ষণ, গবেষণা এবং প্রদর্শনের উদ্দেশ্যে গণভবনে এই স্মৃতি জাদুঘর স্থাপন করা হয়েছে।
সংস্কার বাস্তবায়ন ছাড়া বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন না হলে দেশের মানুষের অসন্তোষ আরও বাড়বে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান এবং সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশে...
‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীর জলঢাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জলঢাকা মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) আবু সাঈদ লিয়ন। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সদস্যসচিব আখতার হোসেনসহ কে...
বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের কারণে দেশের মানুষের জাতীয় প্রত্যয় ও আত্মবিশ্বাস এখন জাতীয় হতাশায় পরিণত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় বাগেরহাটের চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা ‘জুলাই পদযাত্রা ও পথসভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ সরকার নির্বাচনের আগে ফলাফল চুরি করত, আর বর্তমান সরকার নির্বাচন শেষ হওয়ার পর ফলাফল চুরি কর...
জুলাই আন্দোলনসহ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। সোমবার (২০ জুলাই) রাজধানীর বিএমএ ভবন মিলনায়তনে ‘জুলাইয়ের রক্তাক্ত জুব্বা: মাদরাসা শিক্ষার্থীদের অবদান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। নাহিদ ইসলাম বলেন, ১৭ ও ১৮ তারিখে আন্দোলন স্তিমিত হয়ে পড়ার পর মাদরাসা শিক্ষার্থী এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের...
সরকার গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণআন্দোলন, এমনকি গণঅভ্যুত্থানের দিকেও যেতে হতে পারে বলে সতর্ক করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, প্রয়োজনে হরতাল ও অবরোধের মতো কঠোর কর্মসূচিও দেওয়া হবে। শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশাল নগরীর ভাটারখাল এলাকায় কেন্দ্রীয় ঈদগাহে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, এখন পর্যন্ত তারা কোনো কঠোর কর্মসূচি ঘোষণা করেননি। তবে সরকারের অবস্থানে...