আলিফের ঘটনায় চোখে ব্যান্ডেজ বেঁধে প্রতিবাদ নাসীরুদ্দীনের

স্টাফ রিপোর্টার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বক্তব্য দেওয়ার আগে চোখে ব্যান্ডেজ বেঁধে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন। হবিগঞ্জে এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির সংগঠক আলিফ চৌধুরীর চোখে গুরুতর আঘাতের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানাতে তিনি এ কর্মসূচি পালন করেন।

সোমবার (৩ আগস্ট) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় এ ঘটনা ঘটে।

অনুষ্ঠানে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের জন্য নাম ঘোষণা করা হলে তিনি কিছু সময়ের জন্য মঞ্চের আড়ালে চলে যান। প্রায় এক মিনিট পর চোখে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় মঞ্চে ফিরে এসে বক্তব্য দেন।

এ সময় তিনি বলেন, ‘এখানে লেখা আছে, আলিফের চোখ ফিরিয়ে দিন। ফিরিয়ে দিতে পারবে? কোথা থেকে দেবে, নিজেরই তো চোখ নেই। চোখ থাকলে কি আলিফের সেই কান্নাটা দেখত না? আলিফের চিকিৎসার ব্যবস্থা করত না?’

নাসীরুদ্দীন পাটওয়ারীর এই প্রতীকী কর্মসূচি হবিগঞ্জের ঘটনায় আহত আলিফ চৌধুরীর প্রতি সংহতি প্রকাশের বার্তা হিসেবে উপস্থিত ব্যক্তিদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করে।

জানা গেছে, হবিগঞ্জে এনসিপির একটি কর্মসূচিতে হামলার ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী ও জাতীয় ছাত্রশক্তির সংগঠক আলিফ চৌধুরী গুরুতর আহত হন। ওই ঘটনায় তার একটি চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়।

সম্পর্কিত