এনসিপির ওপর আর হামলা হলে বিএনপির পরিণতি হাসিনার মতো হবে

স্টাফ রিপোর্টার
লক্ষ্মীপুর শহরে এনসিপির উদ্যোগে আয়োজিত মশাল মিছিল। ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুর শহরে এনসিপির উদ্যোগে আয়োজিত মশাল মিছিল। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা মশাল মিছিল করে বিএনপিকে হুঁশিয়ারি দিয়েছেন। এনসিপির ওপর আর কোনো হামলা হলে বিএনপির পরিণতি শেখ হাসিনার মতো হবে বলে মন্তব্য করেন দলটির নেতারা।

বুধবার রাতে হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুর শহরে জেলা শাখার উদ্যোগে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে নেতাকর্মীরা বক্তব্য দেন।

এ সময় এনসিপির নেতারা বলেন, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে কথা বলা হলেও ১২ ফেব্রুয়ারির গণভোট প্রত্যাখ্যান করে বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছে। তারা আরও অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালনের সময় বিভিন্নভাবে বাধা সৃষ্টি করা হয়েছে।

নেতারা বলেন, এনসিপির ওপর যদি ভবিষ্যতে আর কোনো হামলা হয়, তাহলে ৫ আগস্ট শেখ হাসিনার যে পরিণতি হয়েছে, বিএনপিকেও একই পরিণতি ভোগ করতে হবে।

মশাল মিছিলে উপস্থিত ছিলেন এনসিপি লক্ষ্মীপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক আবদুর রহমান, সদস্য সচিব এডভোকেট শামসুজ্জামান সোহেল, যুগ্ম সদস্য সচিব মোবারক হোসাইন, এম ফারভেজ, আনোয়ার হোসেন আরিফ, সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, আবদুল আহাদ ফারাবীসহ দলীয় নেতাকর্মীরা।

সম্পর্কিত