ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচিত সংসদ সদস্যরা আজ মঙ্গলবার সকালে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।
দলীয় সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন তারেক রহমান-এর নেতৃত্বে মোট ৫০ সদস্যের একটি পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করা হয়েছে। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। নতুন সরকার গঠনের মধ্য দিয়ে দীর্ঘদিন পর বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে, যা দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।
আজ সকাল ১০টায় নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর বিকেলে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সরকারের কার্যক্রম শুরু হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মন্ত্রিসভায় অভিজ্ঞ রাজনীতিবিদ, তরুণ নেতৃত্ব এবং কয়েকজন টেকনোক্র্যাটের সমন্বয় ঘটানো হয়েছে।
পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন যাঁরা
১. মির্জা ফখরুল ইসলাম আলমগীর
২. আমীর খসরু মাহমুদ চৌধুরী
৩. সালাহউদ্দিন আহমদ
৪. ইকবাল হাসান মাহমুদ (টুকু)
৫. মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ
৬. এ জেড এম জাহিদ হোসেন
৭. অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান (টেকনোক্র্যাট)
৮. আবদুল আউয়াল মিন্টু
৯. কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ
১০. মিজানুর রহমান মিনু
১১. নিতাই রায় চৌধুরী
১২. খন্দকার আবদুল মুক্তাদীর
১৩. আরিফুল হক চৌধুরী
১৪. জহির উদ্দিন স্বপন
১৫. মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট)
১৬. আফরোজা খানম (রিতা)
১৭. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
১৮. আসাদুল হাবিব দুলু
১৯. মো. আসাদুজ্জামান
২০. জাকারিয়া তাহের
২১. দীপেন দেওয়ান
২২. আ ন ম এহছানুল হক মিলন
২৩. সরদার সাখাওয়াত হোসেন (বকুল)
২৪. ফকির মাহবুব আনাম (স্বপন)
২৫. শেখ রবিউল আলম
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন যাঁরা
১. এম রশিদুজ্জামান মিল্লাত
২. অনিন্দ্য ইসলাম অমিত
৩. মো. শরিফুল আলম
৪. শামা ওবায়েদ ইসলাম
৫. সুলতান সালাউদ্দিন টুকু
৬. কায়সার কামাল
৭. ফরহাদ হোসেন আজাদ
৮. আমিনুল হক (টেকনোক্র্যাট)
৯. মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
১০. হাবিবুর রশীদ
১১. মো. রাজিব আহসান
১২. মো. আব্দুল বারী
১৩. মীর শাহে আলাম
১৪. জোনায়েদ সাকি
১৫. ইশরাক হোসেন
১৬. ফারজানা শারমিন
১৭. শেখ ফরিদুল ইসলাম
১৮. নুরুল হক
১৯. ইয়াসের খান চৌধুরী
২০. এক ইকবাল হোসেইন
২১. এম এ মুহিত
২২. আহমেদ সোহেল মঞ্জুর
২৩. ববি হাজ্জাজ
২৪. আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
নতুন এই মন্ত্রিসভাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। জনগণের আশা, নতুন সরকার অর্থনীতি পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবে।
এ ছাড়া লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি পূর্ণমন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় লক্ষ্মীপুরবাসীর মধ্যে বিশেষ আনন্দ ও গর্বের অনুভূতি দেখা গেছে।