লক্ষ্মীপুরের সন্তান মাজাদুর রহমান রবিন এবার বাংলাদেশের এডটেক খাতের প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক প্রযুক্তি অঙ্গনে অংশ নিতে যাচ্ছেন। রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে দ্বিতীয় গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬। এই আন্তর্জাতিক আয়োজনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন আইসিটি বাংলা ডটকমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাজাদুর রহমান রবিন। আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের ফোরামে বিশ্বের প্রায় ১১০টি দেশ থেকে ৭৫০ জন আন্তর্জাতিক প্রতিনিধি অংশ নেবেন। তাদের মধ্যে বাংলাদেশের উদীয়মান এডটেক প্রতিষ্ঠান আইসিটি বাংলাকে প্রতিনিধিত্ব করবেন লক্ষ্মীপুরের এই তরুণ উদ্যোক্তা। তিন দিনব্যাপী আয়োজনে ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, প্রযুক্তিগত অবকাঠামো, শিক্ষাপ্রযুক্তি, স্মার্ট নগর, ডিজিটাল অর্থনীতি, উদ্ভাবন এবং আন্তর্জাতিক প্রযুক্তি সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। পুরো আয়োজনে প্রায় ৪০টি আলোচনা ও কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফোরামের কর্মসূচিতে উচ্চপর্যায়ের অধিবেশন, ব্যবসায়িক আলোচনা, শিক্ষামূলক কর্মশালা, ব্যবহারিক প্রশিক্ষণ, ব্যবসায়িক সংযোগ, প্রযুক্তি প্রদর্শনী এবং আন্তর্জাতিক অংশীদারত্ব তৈরির বিভিন্ন সুযোগ থাকবে। ফলে আন্তর্জাতিক প্রযুক্তি খাতের বিভিন্ন উদ্যোক্তা, প্রতিষ্ঠান ও প্রতিনিধিদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় এবং যোগাযোগ তৈরির সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা। গ্লোবাল ডিজিটাল ফোরামটি রাশিয়ার বৃহৎ প্রযুক্তি আয়োজন ‘ডিজিটাল সলিউশনস’-এর অংশ হিসেবে অনুষ্ঠিত হবে। আয়োজকদের তথ্য অনুযায়ী, বৃহৎ এই প্রযুক্তি আয়োজনে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন উপস্থিত থাকবেন। আইসিটি বাংলা একটি প্রযুক্তিনির্ভর শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যপ্রযুক্তি, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, ফ্রিল্যান্সিং ও চাকরির বাজারের প্রয়োজনীয় বিভিন্ন দক্ষতা নিয়ে অনলাইন প্রশিক্ষণ পরিচালনা করে আসছে। মাজাদুর রহমান রবিনের নেতৃত্বে আইসিটি বাংলা ইতোমধ্যে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের আইডিয়া প্রকল্প থেকে ১০ লাখ টাকা অনুদান পেয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি অরেঞ্জ কর্নারস বাংলাদেশ থেকে ৫ হাজার মার্কিন ডলারের অনুদানসহ সফলভাবে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে। এছাড়া ‘এক্সেলারেটিং বাংলাদেশ’-এর শীর্ষ ৫০ উদ্যোগের একটি হিসেবেও নির্বাচিত হয়েছিল প্রতিষ্ঠানটি। ২০২৬ সালের জানুয়ারিতে আইসিটি বাংলা দেশের ‘দ্রুত বর্ধনশীল এডটেক প্ল্যাটফর্ম’ হিসেবে ন্যাশনাল টেক অ্যাওয়ার্ডস ৩.০-তে স্বীকৃতি অর্জন করে। বর্তমানে ৪৮টির বেশি দেশের ১৬ হাজারের বেশি শিক্ষার্থী আইসিটি বাংলার কমিউনিটির সঙ্গে যুক্ত রয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। মস্কোর এই আন্তর্জাতিক ফোরামে অংশগ্রহণকে আইসিটি বাংলার পাশাপাশি বাংলাদেশের এডটেক ও ডিজিটাল দক্ষতা উন্নয়ন খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক যোগাযোগের সুযোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। লক্ষ্মীপুরের সন্তান মাজাদুর রহমান রবিনের এই অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের তরুণ উদ্যোক্তা, এডটেক এবং ডিজিটাল দক্ষতা উন্নয়নের কার্যক্রম আন্তর্জাতিক পরিসরে আরও পরিচিতি পাবে বলে আশা করা হচ্ছে।
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ২টা ২৩ মিনিটে নির্বাচন ভবনে নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্রে প্রস্তাবক হয়েছেন ড. আব্দুল মঈন খান এবং সমর্থক হয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। এর আগে ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নে...
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, রাত ১২টার পরও দেশে প্রায় ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুতের বিপুল চাহিদা দেখা যাচ্ছে। এর অন্যতম কারণ অগণিত ব্যাটারিচালিত রিকশা ও ই-বাইক, যেগুলো রাতে চার্জ দেওয়া হয়। এসব যানবাহনের একটি বড় অংশ অবৈধ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে চার্জ করা হচ্ছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগের আয়োজনে ‘বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলা: জরুরি অগ্রাধিকারসমূহ এবং একটি টেকসই জ্বালানি ভবিষ্যতের পথ’ শীর্ষ...
পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপির নেতৃত্বে গত ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে শরিক দলগুলোর মধ্যে বাম ঐক্যের অসামান্য ভূমিকা ছিল। গণতন্ত্রকে টেকসই করতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন। বুধবার (১২ আগস্ট) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘স্বাধীনতাবিরোধীদের গণতন্ত্র নস্যাতের হুমকি মোকাবিলায় দেশপ্রেমিক যুগপৎ আন্দোলনে রাজনৈতিক দলসমূহের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিরোধী দলগুলো...
রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সংসদ সদস্যদের বৈঠক আহ্বান করেছে নির্বাচন কমিশন। আগামী ২০ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৫(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এবং জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্ধারিত ভোটগ্রহণের দিনে সংসদ সদস্যদের বৈঠক আহ্বান করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ২০ আগস্ট দুপু...
২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য বাস্তবায়নে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, শুধু গাছ লাগালেই হবে না, গাছকে ভালোবাসতে হবে এবং সেগুলো বেড়ে ওঠার দায়িত্বও নিতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছপালা, পশুপাখি, কীটপতঙ্গ ও জীববৈচিত্র্যকে সমান গুরুত্ব দিয়ে একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে লালদীঘি মাঠে চট্টগ্রাম উত্তর বন বিভাগের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় ব...