বনানীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর বনানী এলাকায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

রোববার (১২ এপ্রিল) সকালে বনানীর এরশাদ মাঠে হাম প্রতিরোধে এ বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশন-এর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান এবং ডিএসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

কর্মসূচির মাধ্যমে রাজধানীতে হামের সংক্রমণ প্রতিরোধে শিশুদের টিকাদানের ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্টরা জানান, এই কার্যক্রমের মাধ্যমে নির্ধারিত বয়সসীমার শিশুদের দ্রুত টিকার আওতায় আনা হবে।

সম্পর্কিত