গত ২৪ ঘণ্টায় সারাদেশে নিশ্চিত হাম ও হাম উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে দুইজন এবং হাম উপসর্গে আরও দুইজন মারা গেছেন।
শনিবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণকক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬৭৭ জন। আর গত ১৫ মার্চ থেকে ৮ আগস্ট পর্যন্ত হাম উপসর্গসহ মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩৫ হাজার ৩৩২ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯৯ জন। গত ১৫ মার্চ থেকে ৮ আগস্ট পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৪০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৮ আগস্ট পর্যন্ত হাম উপসর্গ নিয়ে এক লাখ ১৭ হাজার ৪৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ১৩ হাজার ২০০ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৮ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে মোট ৭৬৯ জন শিশুর মৃত্যু হয়েছে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে দুইজনের মৃত্যু হয়েছে। ফলে গত ১৫ মার্চ থেকে ৮ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮ জনে।