হাম উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫৫

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৫৫ জন। সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণকক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ৯৯২ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১০ আগস্ট পর্যন্ত দেশে হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩৭ হাজার ৩১২ জন।

এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ২৭৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১৬৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১০ আগস্ট পর্যন্ত হাম উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এক লাখ ১৯ হাজার ৩২২ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ১৬ হাজার ১৩৯ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ১০ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮০ জনে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে ১৫ মার্চ থেকে ১০ আগস্ট পর্যন্ত নিশ্চিত হাম রোগে মোট ৯৮ জনের মৃত্যু হয়েছে।

সম্পর্কিত