খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ১১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৯৫ জন এবং বেসরকারি হাসপাতালে ১৯ জন ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে প্রকাশিত ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত প্রতিবেদনে গত ২৪ ঘণ্টার ডেঙ্গু পরিস্থিতির এসব তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় নতুন করে ৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯ জন। বাগেরহাটে নতুন কোনো রোগী ভর্তি হয়নি। সাতক্ষীরায় ৩ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, যশোরে ১৩ জন, কুষ্টিয়ায় ১ জন এবং নড়াইলে ৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে নতুন রোগী ভর্তির সংখ্যা শূন্য রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ আগস্ট পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩ হাজার ৩০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা শেষে ২ হাজার ৮৩৫ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪২০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত ৩৮ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে। জেলা ও প্রতিষ্ঠানভিত্তিক হিসাবে চলতি বছরে বাগেরহাটে ৮৬২ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৭৪৮ জন, খুলনায় ৯০২ জন এবং যশোরে ৩২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া নড়াইলে ১৪৮ জন, মেহেরপুরে ৬৭ জন, কুষ্টিয়ায় ৭৫ জন, মাগুরায় ৮২ জন, ঝিনাইদহে ৪২ জন, সাতক্ষীরায় ১১ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৮ জন এবং চুয়াডাঙ্গায় ১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে নিশ্চিত হাম ও হাম উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে দুইজন এবং হাম উপসর্গে আরও দুইজন মারা গেছেন। শনিবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণকক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬৭৭ জন। আর গত ১৫ মার্চ থেকে ৮ আগস্ট পর্যন্ত হাম উপসর্গসহ মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩৫ হাজার ৩৩২ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯৯ জন। গত ১৫ মার্চ থেকে ৮ আগস্ট...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ৬ আগস্ট পর্যন্ত হাম সন্দেহে মোট ৭৬৪ জন শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন ৭৩৩ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে ৬ আগস্ট পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জনে। এ সময়ের মধ্যে গত ২৪ ঘণ্ট...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৯ জনের মধ্যে সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে। বুধবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩২ হাজার ৯০৫ জনে। এ সময়ের মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬ হাজার ৬৫৫ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে ৫ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি...
গত ২৪ ঘণ্টায় দেশে হাম সন্দেহে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৯৬ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণকক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৪ আগস্ট পর্যন্ত দেশে মোট এক লাখ ৩১ হাজার ৯৪৬ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১২৩ জনের হাম রোগ নিশ্চিত হয়েছে। অন্যদিকে গত ১৫ মার্চ থেকে ৪ আগস্ট পর্যন্ত দেশে মোট ১৬ হাজার ৫৩১ জনের হাম রোগ নিশ্চিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরে...
মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, লাইসেন্স নবায়ন না করা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে লক্ষ্মীপুরে একটি বেসরকারি হাসপাতালসহ দুটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩ আগস্ট) দুপুরে শহরের রামগতি সড়ক এলাকায় জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের উদ্যোগে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকার। অভিযানে মিলেনিয়াম হাসপাতালকে ১ লাখ টাকা এবং ট্রাস্ট মেডিকেল সার্ভিসকে ২০ হাজার...