গণতন্ত্র রক্ষায় ঐক্যের আহ্বান জেএসডি সভাপতির

রামগতি (লক্ষ্মীপুর প্রতিনিধি)
দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখছেন জেএসডি সভাপতি তানিয়া রব। ছবি: সংগৃহীত
দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখছেন জেএসডি সভাপতি তানিয়া রব। ছবি: সংগৃহীত

একটি দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রেখেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর সভাপতি তানিয়া রব। তিনি বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় জেএসডি সবসময় আপসহীন ভূমিকা পালন করে আসছে।

২২ ফেব্রুয়ারি ২০২৬ ইং, বিকাল তিনটায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তিনি আসন্ন জাতীয় নির্বাচনকে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে দাঁড়াতে হবে।

তানিয়া রব আরও বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে জেএসডি অতীতেও সক্রিয় ছিল, ভবিষ্যতেও থাকবে। কোনো অন্যায় বা বৈষম্যের সঙ্গে আপস না করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিলে দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

সম্পর্কিত