মেঘনা ও ভুলুয়া নদীর অব্যাহত ভাঙনে ক্রমেই বিক্ষত হচ্ছে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বয়ারচর। নদীভাঙনে একের পর এক ঘরবাড়ি, দোকানপাট, সড়ক ও বিভিন্ন স্থাপনা বিলীন হয়ে যাচ্ছে। এতে বদলে যাচ্ছে পুরো জনপদের চিত্র। নদীপারের মানুষ ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাদের দাবি, বয়ারচরকে নদীভাঙনের হাত থেকে রক্ষা করতে দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুমে নদীতে জোয়ারের পানি বাড়লে মেঘনা ও ভুলুয়া নদীর ভাঙনের তীব্রতাও বেড়ে যায়। কোথাও নদীর পাড় ধসে পড়ছে, আবার কোথাও বসতভিটা ও ব্যবসাপ্রতিষ্ঠান নদীগর্ভে হারিয়ে যাচ্ছে। গত বছরও বয়ারচরের বিভিন্ন এলাকায় ভয়াবহ ভাঙনে বহু ঘরবাড়ি ও স্থাপনা বিলীন হয়। স্থানীয়রা জানান, বয়ারচরের দক্ষিণে ভুলুয়া নদী এবং পশ্চিমে মেঘনা নদী। দুই নদীর মাঝখানে অবস্থিত হওয়ায় এ জনপদের মানুষের কাছে নদীভাঙন যেন নিত্যদিনের আতঙ্ক। নদী দুটির গতিপথ ও প্রবল স্রোতের কারণে প্রতিবছরই নতুন নতুন এলাকা ভাঙনের কবলে পড়ছে। ফলে অনেক পরিবার বসতভিটা হারিয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। চরগাজী ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়ন এবং নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের সীমান্তবর্তী মেঘনা ও ভুলুয়া নদীবেষ্টিত একটি চর হলো বয়ারচর। মেঘনার বুকে পলি জমে জেগে ওঠা এ চরে একসময় ছিল বিচ্ছিন্ন ও নিঃসঙ্গ জনপদ। সময়ের সঙ্গে সেখানে মানুষের বসতি, কৃষিকাজ, বাজার ও যোগাযোগব্যবস্থা গড়ে ওঠে। কিন্তু যে নদী থেকে এ চরের সৃষ্টি, সেই মেঘনা এবং পাশের ভুলুয়া নদীই এখন বয়ারচরের মানুষের বড় আতঙ্ক। পলি জমে যে ভূমির জন্ম হয়েছিল, নদীভাঙনে সেই ভূমিই আবার হারিয়ে যাচ্ছে। স্থানীয়দের ভাষায়, বয়ারচরের ইতিহাস একদিকে নতুন ভূমি সৃষ্টির, অন্যদিকে সেই ভূমি রক্ষার নিরন্তর সংগ্রামের। বর্তমানে এ চরে লক্ষাধিক মানুষের বসবাস। ২০০২ সালে সিডিএসপি-২ প্রকল্পের আওতায় বয়ারচরের উন্নয়ন কার্যক্রমের প্রস্তুতিমূলক কাজ শুরু হয়। ২০০৫ সাল থেকে দাপ্তরিক কার্যক্রম আরও জোরালো হয়। মেঘনা ও ভুলুয়া নদীর মাঝখানে বিচ্ছিন্ন দ্বীপাঞ্চল হিসেবে গড়ে ওঠা বয়ারচরে বর্তমানে নদীভাঙনের কারণে গুরুত্বপূর্ণ বাজার, সড়ক ও যোগাযোগব্যবস্থাও হুমকির মুখে। ২০২৫ সালের জুলাইয়ে ভুলুয়া নদীর ভাঙনে বয়ারচর সেতুর দুই পাশের মাটি সরে গিয়ে সড়কে বড় গর্তের সৃষ্টি হয়। এতে রামগতি-নোয়াখালী সড়ক বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দেয়। তখন স্থানীয়রা নদী খনন, জিও ব্যাগ ফেলা এবং বাঁধ নির্মাণের দাবি জানান। এদিকে মেঘনা ও ভুলুয়া নদীর জোয়ারের চাপে বয়ারচরের তেগাছিয়া বাজার এলাকাতেও ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। ২০২৫ সালের অক্টোবরে নদীভাঙনে একটি পুলিশ ফাঁড়ি নদীতে বিলীন হয়। তেগাছিয়া বাজারের বেশ...
লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীতে গোসল করতে নেমে স্রোতে তলিয়ে নিখোঁজ হওয়া মনির হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর ঘটনাস্থলের অদূরে মাছ ধরার বরশিতে তার মরদেহ আটকা পড়ে। সোমবার (৩ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত মনির হোসেন স্থানীয় আলেকজান্ডার বাজারের টুপি ব্যবসায়ী ছিলেন। তিনি আলেকজান্ডার ইউন...
লক্ষ্মীপুরের রামগতি ও নোয়াখালীর হাতিয়া উপজেলার সীমান্তবর্তী কয়েকটি ইউনিয়নে ইব্রাহিম ডাকাত বাহিনীর কর্মকাণ্ডে আতঙ্কে রয়েছেন প্রায় লক্ষাধিক বাসিন্দা—এমন অভিযোগ তুলে বাহিনীর প্রধান ইব্রাহিম ও তার সহযোগীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা। রোববার (২ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের সীমান্তবর্তী বয়ারচর টাংকির ঘাট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রায় এক হাজার নারী-পুরুষ অংশ নেন। অভিযুক্ত মো. ইব্রাহিম নোয়াখালীর হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের ঢালচর গ্রামের নুরন...
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও দুঃস্থ নারীদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ২১ জন উপকারভোগীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২ লাখ ১০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহস...
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের বোবারপুল সেতুর দুই পাশের সংযোগ সড়ক ধসে খালে পড়েছে। এক সপ্তাহ পেরিয়ে গেলেও সড়কটি সংস্কারে দৃশ্যমান কোনো কাজ শুরু না হওয়ায় দুর্ভোগে পড়েছেন বয়ারচরসহ আশপাশের কয়েকটি এলাকার মানুষ। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের ভাষ্য, টানা বৃষ্টি ও মেঘনা নদীর জোয়ারের পানির প্রবল স্রোতে এক সপ্তাহ আগে রামগতি-বয়ারচর সড়কের তেগাছিয়া বাজারের পূর্ব পাশে মোহাম্মদপুর মোল্লার খালের ওপর নির্মিত বোবারপুল সেতুর দুই পাশের সংযোগ সড়ক ধসে খালে পড়ে। এর...
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় পানির পাইপলাইন স্থাপনের জন্য মাটি খোঁড়ার সময় তিনটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার আ স ম আব্দুর রব সরকারি কলেজের নিরাপত্তা দেওয়ালের পূর্ব পাশ থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মর্টার শেলগুলো বর্তমানে থানা পুলিশের হেফাজতে নিরাপদে রাখা হয়েছে। এগুলো পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে আসবেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আ স ম আব্দুর রব সরকারি কলেজের পূর্ব পাশে পানির পাইপলাইন স...