রাজধানীর শ্যামলীতে অবস্থিত শিশু হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় তিনি হাসপাতাল পরিদর্শনে যান।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি, পরিচালক ও চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি চিকিৎসা কার্যক্রম, রোগীদের সেবা পরিস্থিতি এবং হাসপাতালের বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন।
পরে ডা. শফিকুর রহমান হাসপাতালের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
মতবিনিময় সভায় তার সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, মোবারক হোসাইন, মোহাম্মদ সেলিম উদ্দিন, ড. মুহাম্মদ রেজাউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা পরিস্থিতি পর্যবেক্ষণ ও হাসপাতালের সক্ষমতা নিয়ে এ সময় বিস্তারিত আলোচনা হয়।