এনসিপিকে জামায়াতের প্রতিষ্ঠান বলা হচ্ছে: রাশেদ খাঁন

স্টাফ রিপোর্টার
 ছবি: রাশেদ খাঁন।
ছবি: রাশেদ খাঁন।

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) জামায়াতের প্রতিষ্ঠান হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।

শনিবার (৬ জুন) সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ওই পোস্টে রাশেদ খাঁন লেখেন, এনসিপিকে জামায়াতের আরেকটি প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানোর চেষ্টা চলছে। তার ভাষায়, দলের নেতৃত্বে থাকা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ বিষয়টি পুরোপুরি বুঝতে পারছেন না এবং ধীরে ধীরে দলটি জামায়াত-শিবির প্রভাবিত হয়ে পড়ছে।

তিনি আরও দাবি করেন, এনসিপি শুরু থেকেই বড় অংশে জামায়াত-শিবির সমর্থিত লোকজনের মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতে দলটির রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তৈরি হতে পারে।

রাশেদ খাঁন তার পোস্টে আরও লেখেন, দেশে একটি নতুন রাজনৈতিক শক্তির প্রয়োজন ছিল, তবে সেই সুযোগ এনসিপি কাজে লাগাতে পারেনি। তার মতে, দলের বর্তমান অবস্থান ভবিষ্যতে রাজনৈতিক শূন্যতা তৈরি করতে পারে।

তিনি আরও বলেন, এনসিপির ব্যর্থতার কারণে রাজনৈতিক পরিসরে আওয়ামী লীগের পুনরায় প্রাসঙ্গিকতা তৈরি হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

সম্পর্কিত