চার মন্ত্রণালয়ে মন্ত্রী পরিবর্তনের দাবি নাসীরুদ্দীনের

স্টাফ রিপোর্টার
 ছবি: এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
ছবি: এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

দেশের চারটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে গতিশীলতা আনতে মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

পোস্টে এনসিপির এই নেতা উল্লেখ করেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতকে আরও কার্যকর ও গতিশীল করতে অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী—এই চারজনের পরিবর্তন প্রয়োজন।

তিনি বলেন, গুরুত্বপূর্ণ এসব খাতে আরও কার্যকর নেতৃত্ব প্রয়োজন, যাতে দেশের উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রমে গতি আসে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বিভিন্ন সময়ে রাজনৈতিক ও সমসাময়িক বিষয় নিয়ে মন্তব্য করে আলোচনায় থাকেন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তিনি।

সম্পর্কিত