জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জোটের শরিকদের সঙ্গে বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, খুব অল্প সময়ের মধ্যে জোট গঠনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় কিছু মতানৈক্য সৃষ্টি হয়েছে। তবে তিনি আশা প্রকাশ করেন, এসব মতানৈক্য শিগগিরই কেটে যাবে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জোটের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, আসন সমঝোতা থাকলেও এই জোটের রাজনৈতিক গুরুত্ব রয়েছে। জনগণের মধ্যে এই জোট নিয়ে প্রত্যাশা ও আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছে, যা তারা ভালোভাবেই বোঝে।
নাহিদ ইসলাম আরও বলেন, শেষ পর্যন্ত চেষ্টা থাকবে—এই জোট যেন অটুট থাকে। কারও কারও মধ্যে মতানৈক্য থাকলেও জোট গঠনের সামগ্রিক প্রক্রিয়া এগিয়ে যাবে এবং ঐক্য বজায় থাকবে।