মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে

স্টাফ রিপোর্টার
 ছবি: মির্জা আব্বাস
ছবি: মির্জা আব্বাস

জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

পরিবার সূত্রে জানা যায়, তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী এক বা দুই দিনের মধ্যে তাকে কেবিনে স্থানান্তর করা হতে পারে।

বর্তমানে মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

মির্জা আব্বাসের একান্ত সচিব মিজানুর রহমান সোহেল বুধবার (১ এপ্রিল) গণমাধ্যমকে জানান, তার স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে দুটি অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

সম্পর্কিত