গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ সকল শহীদের স্মরণে দোয়া মাহফিল করেছে খেলাফত মজলিস।
শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম-মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব অধ্যাপক আবদুল জলিল এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম।
এ ছাড়া দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ জহিরুল ইসলাম, মহানগরী উত্তর সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আমির আলী হাওলাদার, মহানগরী দক্ষিণের সহসাধারণ সম্পাদক হুমায়ুন কবির আজাদ, মুন্সি মোস্তাফিজুর রহমান ইরান, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ সেলিম হোসাইন, মাওলানা ড. মারুফ বিল্লাহ, মুহাম্মদ গিয়াস উদ্দিন, অ্যাডভোকেট এনায়েত রাব্বি একরাম ও ছাত্র মজলিস মহানগরী দক্ষিণ সভাপতি সাইফুদ্দিন আহমদসহ সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।