ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে ছাত্রদলের করা মামলায় গ্রেফতার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিন পেয়েছেন।

সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহ জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। এর আগে সকাল ১০টায় ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা।

আসামিপক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট ইসমাইল হোসেন। শুনানি শেষে আদালত তারেক রেজার জামিন মঞ্জুর করেন।

একই মামলায় গ্রেপ্তার যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

এর আগে রোববার সন্ধ্যায় তারেক রেজা ও অয়ন রহমান খানকে ঝিনাইদহের আদালতে সোপর্দ করে সদর থানা পুলিশ। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাদী ও বিবাদী পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত এ সিদ্ধান্ত দেন।

সম্পর্কিত