মুক্তিযুদ্ধের অবমাননা হলে গণঅভ্যুত্থানের হুঁশিয়ারি ইশরাকের

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের অসম্মান করার চেষ্টা হলে প্রয়োজনে আবার গণঅভ্যুত্থান ঘটতে পারে।

বুধবার (৩ জুন) দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নান্দিয়াপাড়ায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন জাদুঘরে মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “যারা ’৭১ মুছে ফেলতে চায়, তারা রাজাকার। তাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত।” একই সঙ্গে তিনি দাবি করেন, ’২৪ সালের গণঅভ্যুত্থানের ফায়দা একটি নির্দিষ্ট দল লুট করছে।

ইশরাক হোসেন বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয় বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য এবং তিনি ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষক ছিলেন। একটি মহল পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জেলা প্রশাসক শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

সম্পর্কিত