ইবনে সিনা হাসপাতালে রেজাউল করিমকে দেখতে এ্যানি

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিমকে দেখতে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে গেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বুধবার তিনি হাসপাতালে গিয়ে অসুস্থ এই প্রার্থীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় মন্ত্রী ড. রেজাউল করিমের পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসকদের কাছ থেকেও রোগীর বর্তমান শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য নেন।

উল্লেখ্য, শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে ড. মুহাম্মদ রেজাউল করিম এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বর্তমানে পর্যবেক্ষণে আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা চলছে।

সম্পর্কিত