ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৬ আসনের ১০টি কেন্দ্রে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিনুল হক জামায়াত সমর্থিত প্রার্থী মো. আব্দুল বাতেনের চেয়ে এগিয়ে আছেন বলে দাবি করেছে বিএনপি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে আমিনুল হকের প্রধান মিডিয়া সমন্বয়ক এস এম আশরাফ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ধানের শীষ প্রতীক এগিয়ে রয়েছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী—
মিরপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৪৪৭ জন। ভোট পড়েছে ১ হাজার ৭৫টি। এর মধ্যে ধানের শীষ পেয়েছে ৫৩৮ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৪৪১ ভোট।
দুয়ারিপাড়া সরকারি মহাবিদ্যালয় কেন্দ্র-১ এ ৭২৯ ভোটের মধ্যে ধানের শীষ পেয়েছে ৩৮৬ ভোট, দাঁড়িপাল্লা ৩০৮ ভোট।
দুয়ারিপাড়া সরকারি মহাবিদ্যালয় কেন্দ্র-২ এ ৯২০ ভোটের মধ্যে ধানের শীষ পেয়েছে ৫০৯ ভোট, দাঁড়িপাল্লা ৩৫৫ ভোট।
মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র-১ এ ধানের শীষ পেয়েছে ৪২৩ ভোট, দাঁড়িপাল্লা ২২৩ ভোট।
ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৪৩৭ ভোট, দাঁড়িপাল্লা ৩৪৬ ভোট।
রূপনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মহিলা কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৫৩০ ভোট, দাঁড়িপাল্লা ৩৮৭ ভোট।
বাউনিয়াবাদ এ ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৭২২ ভোট, দাঁড়িপাল্লা ৫৩৬ ভোট।
পল্লবী সরকারি প্রাথমিক বিদ্যালয় (মহিলা কেন্দ্র-১) এ মোট ৭৯০ ভোটের মধ্যে ধানের শীষ পেয়েছে ৩৯২ ভোট, দাঁড়িপাল্লা ৩৬৯ ভোট।
বাউনিয়াবাদ আইডিয়াল হাই স্কুল (পুরুষ কেন্দ্র-১) এ ধানের শীষ পেয়েছে ৮০৩ ভোট, দাঁড়িপাল্লা ৫৯০ ভোট এবং অন্যান্য প্রার্থী পেয়েছেন ৭৪ ভোট।
আরএমএস আলব্দী কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৬২৭ ভোট, দাঁড়িপাল্লা ৫৬২ ভোট।
তবে এসব ফলাফল সংশ্লিষ্ট প্রার্থীর পক্ষ থেকে প্রাপ্ত বলে জানানো হয়েছে। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ফলাফল এখনো প্রকাশিত হয়নি।