বরিশাল মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকেলে বরিশাল নগরীর দক্ষিণ পলাশপুর এলাকায় কাউনিয়া থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ী মো. রাসেল হাওলাদার (৩৫) ওই এলাকার বাদশা হাওলাদারের ছেলে।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সনজিত চন্দ্র নাথ ৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।