নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযান চালানোর সময় পুলিশের সঙ্গে অস্ত্রধারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য ও এক অস্ত্রধারী আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে বিদেশি একটি পিস্তল ও ম্যাগাজিনসহ দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে ফতুল্লা থানার তোলারাম কলেজ এলাকার আরবান স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন উপপরিদর্শক মো. রফিক, উপপরিদর্শক নন্দন চন্দ্র সরকার এবং কনস্টেবল রাশিদুল। পুলিশের গুলিতে আহত অস্ত্রধারীর নাম জসিম (২৪)। তিনি ইসদাইর এলাকার রেজ্জাকের ছেলে। আটক অপর ব্যক্তির নাম মোহন (২৩), তিনি একই এলাকার আব্দুস সালামের ছেলে। পুলিশ জানায়, নিয়মিত সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে ফতুল্লার ইসদাইর এলাকায় অভিযান চালানো হচ্ছিল। এ সময় জসিম, মোহনসহ ৭-৮ জন অস্ত্রধারী পুলিশের আভিযানিক দলকে লক্ষ্য করে একটি পিস্তল দিয়ে গুলি ছোড়ে। তবে পুলিশের কোনো সদস্যের গায়ে গুলি লাগেনি। পুলিশ জানায়, আত্মরক্ষার্থে উপপরিদর্শক মো. রফিক ও উপপরিদর্শক নন্দন চন্দ্র সরকার আট রাউন্ড গুলি ছোড়েন। এতে জসিমের উরুতে একটি গুলি লাগে। গোলাগুলির সময় তিন পুলিশ সদস্যও আহত হন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে বিদেশি একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই অস্ত্রধারীকে আটক করে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম বলেন, সন্ত্রাসবিরোধী অভিযান চলাকালে অস্ত্রধারীরা পুলিশের ওপর গুলি চালায়। তবে তাদের গুলি পুলিশের শরীরে লাগেনি। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে এক মাদক কারবারি গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার এবং দুজনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।a
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে নাসিমা বেগম (৪৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের দেবর আলাল মিয়াসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) গ্রেপ্তার তিনজনকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত নাসিমা বেগম ওই এলাকার বাবুল মীরের স্ত্রী। তাদের সংসারে তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিহত নাসিমা বেগমের দেবর আলাল মিয়া, তার স্ত্রী জ...
রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। শুক্রবার (১৪ আগস্ট) র্যাব-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তাররা হলেন মো. স্বপন (৩৭), মো. মনির (৩১), জাহিদুল ইসলাম সিয়াম (২২) ও মো. আরিফ হোসেন (২৯)। র্যাব জানায়, অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কার্যক্রম ও মাদক নির্মূলে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ১২টা ১৫...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ম্যারাথনে অংশ নিয়ে দৌড়ানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে টিপু সুলতান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার পানাম নগর আমিনপুর মাঠ থেকে শুরু হওয়া ম্যারাথনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত টিপু সুলতান মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ব্যবসায়ী আশরাফ উদ্দিনের ব্যক্তিগত সহকারী হিসেবে কর্মরত ছিলেন। আয়োজক সূত্রে জানা যায়, সকাল ৬টায় ‘সোনারগাঁও রানার্স’ সংগঠনের উদ্যোগে সাড়ে ৭ কিলোমিটারের ম্যারাথন দৌড় শুরু হয়। দেশের বিভিন্ন স্...
চট্টগ্রামের রাউজানে প্রাইভেটকারের গতিরোধ করে এক প্রবাসীর ২৩ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া ১৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গত ১১ আগস্ট রাউজানের ১ নম্বর হলদিয়া ইউনিয়নের ইয়াছিন নগর সেবাখোলা এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। চট্টগ্রাম জেলা পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. আহম্মদ উল্লাহ সাব্বির (২৬) তার কাতারপ্রবাসী চাচাতো ভাই মো. রাসেলের হিসাব থেকে ২৩ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করেন। চাচাতো ভাইয়ের বসতবাড়ি নির্মাণের...
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আহত শ্রমিকদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ জানান, বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। আহত শ্রম...