জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
 ছবি: ফেসবুক থেকে নেওয়া
ছবি: ফেসবুক থেকে নেওয়া

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে আয়োজিত প্রধান ঈদের জামাতে নামাজ আদায় করেছেন তারেক রহমান ও সালাহউদ্দিন আহমদ।

ঈদের নামাজ শেষে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।

পরে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় তারা মুসল্লিদের সঙ্গে কোলাকুলিতেও অংশ নেন।

জাতীয় ঈদগাহে এ সময় সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

ঈদের জামাতে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, কূটনীতিক ও সাধারণ মুসল্লিরাও অংশ নেন।

সম্পর্কিত