পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যার ঘটনায় ঢাবিতে মশাল মিছিল নিন্দা

স্টাফ রিপোর্টার
শিশু রামিসা আক্তারের হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল ছবি: সংগৃহীত
শিশু রামিসা আক্তারের হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মশাল মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি।

বুধবার (২০ মে) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংগঠনটির নেতাকর্মীরা এ মশাল মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং এ সময় তারা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

একই দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রীসংস্থা ভাস্কর্য চত্বরে মানববন্ধন করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে তারা বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণেই এমন বর্বর ঘটনা বারবার ঘটছে। তারা প্রশাসনের প্রতি দ্রুত ও কঠোর বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

সমাবেশে বক্তারা বলেন, শিশু রামিসার মতো নিষ্পাপ শিশুর ওপর এ ধরনের নৃশংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিচারহীনতার সুযোগে সমাজে অপরাধ প্রবণতা বাড়ছে বলে তারা উদ্বেগ প্রকাশ করেন।

এর আগে গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি ভবনে শিশুটিকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে প্রধান অভিযুক্ত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে।

সম্পর্কিত