ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা মির্জা ফখরুলের

স্টাফ রিপোর্টার
 ছবি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ছবি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক বাণীতে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী বলেন, বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানকে তিনি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছেন।

তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঈদুল আজহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব এবং এর মূল শিক্ষা হচ্ছে ত্যাগ ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান, এ ঈদ যেন সবার জীবন আনন্দময় করে তোলে।

তিনি আরও বলেন, ঈদুল আজহার তাৎপর্য হলো আল্লাহর নৈকট্য লাভ করা। কোরবানির মহিমান্বিত শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করার আহ্বান জানান তিনি।

বাণীতে বিএনপি মহাসচিব উল্লেখ করেন, ঈদুল আজহার প্রধান শিক্ষা হচ্ছে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও নিঃশর্ত আনুগত্য প্রদর্শন। ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের এই উৎসব মুসলমানদের মহান আল্লাহর প্রতি নিবেদিত হওয়ার প্রেরণা জোগায়।

তিনি বলেন, প্রতিটি ধর্মীয় উৎসব মানুষের মধ্যে সম্প্রীতি, উদারতা ও সৌহার্দ্য বৃদ্ধি করে। ঈদুল আজহার আনন্দ সবার মধ্যে ভাগাভাগি করে নিতে এবং অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

সবশেষে মহান আল্লাহর কাছে প্রার্থনা জানিয়ে তিনি বলেন, ঈদুল আজহা যেন সবার জীবনে শান্তি, আনন্দ ও কল্যাণ বয়ে আনে।

সম্পর্কিত