মাইকিং করে হামের টিকা দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার
 ছবি: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
ছবি: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, মাইকিং করে খুঁজে জনগণকে হামের টিকা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত দেশে মোট ১ কোটি ৮৪ লাখ টিকা প্রদান করা হয়েছে বলে তিনি জানান।

শনিবার (২৩ মে) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, পোর্টাররা পূর্ববর্তী সরকারের সময়ে তাদের প্রাপ্য অর্থ না পাওয়ায় অসন্তুষ্ট ছিলেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ দিকনির্দেশনায় এবং অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনে ২৬ কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি জানান, এর মধ্যে ১ হাজার ৩২৬ জন পোর্টারের জন্য ছয় মাসের বেতন হিসেবে ১২ কোটি টাকার বেশি অর্থ ইতোমধ্যে পাঠানো হয়েছে। প্রতিজন প্রায় ৯০ হাজার টাকা করে পাবেন। বাকি অর্থ ঈদের পর পরিশোধ করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, উপজেলা পর্যায়ে ইতোমধ্যে অর্থ পৌঁছে গেছে এবং আগামীকাল থেকেই সংশ্লিষ্টরা পেমেন্ট পেতে শুরু করবেন। পাশাপাশি ২০২৬ সাল থেকে পোর্টারদের বেতন নিয়মিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

সম্পর্কিত