১৭ এপ্রিল থেকে শুরু হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
 ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী ১৭ এপ্রিল বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হবে। ওই দিন রাতে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এসব তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

মন্ত্রী জানান, হজযাত্রা নির্বিঘ্ন করতে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, আগামী দু-এক দিনের মধ্যে সরকারপ্রধান হজ ক্যাম্পও পরিদর্শন করবেন।

ধর্মমন্ত্রী আরও বলেন, হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। এবার হজ ফ্লাইট পরিচালনায় কোনো জটিলতা তৈরি হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

হজ ব্যবস্থাপনা কমিটির সভায় সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সভায় সার্বিক প্রস্তুতি, ফ্লাইট সূচি ও যাত্রীসেবার মান নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

সম্পর্কিত